ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে এবার এশিয়া কাপে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর মাঠের খেলা তেমন জমে না উঠলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে মাঠের বাইরের কাণ্ডে। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের হারের পর হ্যান্ডশেক বিতর্কে জল গড়িয়েছিল অনেকদূর। যা গড়িয়েছিল আইসিসি পর্যন্ত। এবার টুর্নামেন্টের সুপার ফোরের একটি আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচে ফখর জামানের বিতর্কিত উইকেট ঘিরেই তৈরি হয়েছে এ বিতর্ক। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম রীতিমতো তোলপাড়। এবার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে পাকিস্তান । ম্যাচের তৃতীয় ওভারের তৃতীয় বলে হার্দিক পান্ডিয়ার করা বলটি ফখরের ব্যাটের কোণায় লেগে উইকেটের পেছনে গেলে ভারতের উইকেটকিপার সাঞ্জু স্যামসন সামনে ঝাঁপিয়ে ক্যাচ নেন। তবে বল তার হাতে যাওয়ার আগে মাটিতে লেগেছে কি–না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়। ফলে তৃতীয় আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে রিভিউ করেন এবং রিপ্লে অস্পষ্ট থাকলেও আউট ঘোষণা করেন। এসময় কিছুটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত সাজঘরে ফিরতে হয় বাঁহাতি ওপেনারকে। সেখানে পৌঁছে কোচ মাইক হেসনের সঙ্গে ক্ষোভ আর বিস্ময় প্রকাশ করতেও দেখা যায় তাকে।ঘটনার পরপরই পাকিস্তান দলের ম্যানেজার নাভেদ আকরাম চীমা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে আপত্তি জানান। তবে এটি রেফারির এখতিয়ারের বাইরে বলে জানানো হলে বিষয়টি তিনি সরাসরি আইসিসির আম্পায়ার ম্যানেজারের কাছে উত্থাপন করেন।ঘটনার পর পাকিস্তানি ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগড়ে দেন। সাবেক তারকারাও ছিলেন সেই তালিকায়। ফওয়াদ আলম এক্স-এ (পূর্বে টুইটার) লিখেন, ‘মনে হচ্ছে আমরা ১১ নয়, ১৪ জনের বিপক্ষে খেলছি। ফখর একেবারেই আউট ছিলেন না।’মোহাম্মদ আমির সংক্ষিপ্তভাবে বলেন, ‘ফখর আউট ছিল না—এইটাই টুইট।’আর মোহাম্মদ হাফিজের মতে, ভারতকে হারাতে হলে পাকিস্তানকে শুধু নয়, আম্পায়ারিংকেও হারাতে হবে ‘পাকিস্তানকে ভারত আর অনফিল্ড আম্পায়ারিং দুটোই হারানোর জন্য ‘এ+ গেম’ খেলতে হবে।’ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা অসন্তোষ প্রকাশ করেন, ‘আমার কাছে মনে হয়েছে বল মাটিতে লেগেছিল। আম্পায়ারও ভুল করতে পারেন, তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এটা আউট ছিল না। ফখর যদি পাওয়ারপ্লে পর্যন্ত খেলত, আমরা হয়তো ১৯০ রান করতে পারতাম।’ভারতের বিপক্ষে বড় ম্যাচে আম্পায়ারিং নিয়ে পাকিস্তানের অভিযোগ এটাই প্রথম নয়। এর আগে টুর্নামেন্টে প্রথম মুখোমুখি হওয়ার পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের আচরণ নিয়ে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।এবার অভিযোগ খতিয়ে দেখছে আইসিসি। পাকিস্তান দল স্বচ্ছ ব্যাখ্যা দাবি করেছে এই বিতর্কিত আউট নিয়ে। ফখরের বিদায় টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলির একটি হয়ে উঠেছে, যা দেখিয়েছে কীভাবে একটি সিদ্ধান্ত ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তোলে। সামনে যদি আবারও দুই দল মুখোমুখি হয়, তবে আম্পায়ারিং নিয়ে বিতর্ক উত্তেজনা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।সব মিলিয়ে, এশিয়া কাপে ভারত–পাকিস্তান লড়াই আবারও রং পেল বিতর্কের ছোঁয়ায়। এখন দেখার বিষয়, আইসিসির কাছে অভিযোগ জানালেও পাকিস্তান আদৌ কোনো সাড়া পায় কি না।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পারমাণবিকসমৃদ্ধ আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষায় সফল রাশিয়া
পারমাণবিকসমৃদ্ধ আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষায় সফল রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, তারা সফলভাবে একটি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন, পারমাণবিক শক্তিচালিত আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষা চালিয়েছে। মাত্র কয়েক দিনের Read more

দেশে এলো ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স
দেশে এলো ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স

নতুন এক রেকর্ডের দেখা মিলেছে দেশের রেমিট্যান্স প্রবাহে। সদ্যবিদায়ী মার্চের পুরো সময়ে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা পৌনে ৪ Read more

গোল উৎসব করেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বার্সেলোনা
গোল উৎসব করেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বার্সেলোনা

প্রাক-মৌসুম প্রস্তুতি সারতে বর্তমানে এশিয়া অঞ্চলে অবস্থান করছে বার্সা। নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল জাপানিজ ক্লাব ভিসেল কোবের বিপক্ষে। Read more

ইসরাইলে একযোগে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ
ইসরাইলে একযোগে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন থেকে ছোড়া এসব রকেটের কারণে আজ রবিবার Read more

টিভিতে আজকের খেলা (২৩ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৩ জুন, ২০২৫)

ফিফা ক্লাব বিশ্বকাপে আজ সোমবার (২৩ জুন) সকালে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও Read more

ববি উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
ববি উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে গ্রাউন্ড ফ্লোরে আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ। সোমবার (১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন