সামরিক বাহিনীর গোয়েন্দাদের জন্য আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করেছে ইসরাইলি। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গোয়েন্দা শাখার সব সৈনিক ও কর্মকর্তার জন্য আরবি ভাষা এবং ইসলামিক স্টাডিজ প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে।ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এই তথ্য জানিয়েছে।পোস্টে বলা হয়, এই নতুন প্রশিক্ষণ গোয়েন্দা কর্মীদের বিশ্লেষণাত্মক সক্ষমতা জোরদার করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে। আগামী বছরের মধ্যে ইসরাইলের সামরিক গোয়েন্দা পরিদপ্তরের (আমান) শতভাগ কর্মীকে ইসলামিক স্টাডিজে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের ৫০ শতাংশ আরবি ভাষার প্রশিক্ষণ নেবেন।আমানের প্রধান মেজর জেনারেল শ্লোমি বিন্ডার এই পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। এই কর্মসূচিতে হুথি ও ইরাকি উপভাষায় বিশেষ প্রশিক্ষণের ওপরও জোর দেওয়া হবে। কারণ গোয়েন্দারা হুথি যোগাযোগ ডিসাইফার (সাংকেতিক বার্তা পাঠোদ্ধার) করতে সমস্যার সম্মুখীন হয়েছেন।প্রতিবেদনে আরও বলা হয়, ইয়েমেন ও আরবের অন্যান্য অংশে সামাজিকভাবে প্রচলিত চর্বনযোগ্য হালকা মাদকদ্রব্য ‘কাত’ ব্যবহারের কারণে কথার স্পষ্টতা অনেকটাই নষ্ট হয়। এই নতুন নিয়মের বিষয়ে আমানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইসরাইলি আর্মি রেডিওকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা সংস্কৃতি, ভাষা এবং ইসলামের বিষয়ে যথেষ্ট ভালো ছিলাম না। এই ক্ষেত্রগুলোতে আমাদের উন্নতি করতে হবে। আমরা আমাদের গোয়েন্দা কর্মকর্তা ও সৈনিকদের গ্রামে বেড়ে ওঠা আরব বাচ্চাদের মতো বানাব না, তবে ভাষা ও সংস্কৃতি অধ্যয়নের মাধ্যমে আমরা তাদের মধ্যে সন্দেহ এবং গভীর পর্যবেক্ষণ তৈরি করতে পারব।’আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা ডোরন কাদোশ বলেছেন যে, আরবি ও ইসলামিক শিক্ষার জন্য একটি নতুন বিভাগ খোলা হবে। এ ছাড়া, আইডিএফ ইসরাইলি মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়গুলোতে আরবি ও মধ্যপ্রাচ্য অধ্যয়নের জন্য নিবেদিত বিভাগ ‘তেলেম’ পুনরায় খোলার পরিকল্পনা করেছে। আগে বাজেট সংকটের কারণে এই বিভাগটি বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে দেশে আরবি অধ্যয়নরত কর্মীর সংখ্যায় তীব্র হ্রাস দেখা গিয়েছিল।এই নতুন প্রশিক্ষণ ব্যবস্থা ২০২৫ সালের মধ্যেই গোয়েন্দা ইউনিটের সব সদস্যদের ওপর কার্যকর হবে বলে জানানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসলামে শ্রমিকের মর্যাদা ও অধিকার
ইসলামে শ্রমিকের মর্যাদা ও অধিকার

ইসলামের একটি প্রধান শিক্ষা হলো ইনসাফ। অন্যের প্রতি অন্যায় করে, অন্যকে ঠকিয়ে কেউ ভালো মুসলমান হতে পারে না। কোরআনে আল্লাহ Read more

ফলাফল যা-ই হোক মেনে নেবে শিবির সমর্থিত প্যানেল
ফলাফল যা-ই হোক মেনে নেবে শিবির সমর্থিত প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ফলাফল যা-ই হোক, তা মেনে নেবে বলে ঘোষণা দিয়েছে শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত Read more

খানসামায় বিদ্যালয়ের গাছের ডালপালা গোপনে বিক্রির অভিযোগ
খানসামায় বিদ্যালয়ের গাছের ডালপালা গোপনে বিক্রির অভিযোগ

দিনাজপুরের খানসামা উপজেলার শুশুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকি বেগমের বিরুদ্ধে বিদ্যালয় চত্বরে থাকা গাছ ও গাছের ডালপালা কেটে Read more

সিংড়ায় চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধর, আটক ১
সিংড়ায় চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধর, আটক ১

নাটোরের সিংড়ায় চাঁদা না দেওয়ায় মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে শরিফুল ইসলাম নামে একজন কে আটক করেছে সেনাবাহিনী।শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন