সংঘাতের জেরে আলোচনায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক সক্ষমতা। গ্লোবাল ফায়ার পাওয়ারের র‍্যাঙ্কিং বলছে, কম্বোডিয়ার চেয়ে সামরিক শক্তিতে যোজন যোজন এগিয়ে থাইল্যান্ড। এশিয়ার অন্যতম শক্তিশালী বিমানবাহিনীও ব্যাংককের। তাদের ভাণ্ডারে রয়েছে ২৮টি এফ- সিক্সটিন ফাইটার জেট। অথচ নমপেনের কাছে নেই কোনো যুদ্ধবিমানই। প্রতিবছর সামরিক খাতে কম্বোডিয়ার তুলনায় কয়েকগুণ বেশি অর্থ খরচ করে থাইল্যান্ড।দু’দেশের সংঘাতের জেরে নতুন উত্তেজনা এশিয়ায়। আরও একটি যুদ্ধের শঙ্কায় বিশ্ব। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দু’দেশের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে?গ্লোবাল ফায়ার পাওয়ারের র‍্যাঙ্কিংয়ের তথ্যমতে, সামরিক শক্তিতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাইল্যান্ড। দেশটির অবস্থান ২৫তম স্থানে, বিপরীতে কম্বোডিয়ার অবস্থান ৯৫।লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা, ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটিজিক স্টাডিসের তথ্য বলছে, ২০২৪ সালে সামরিক খাতে ৫৭৩ কোটি ডলার খরচ করেছে ব্যাংকক। আর এই খাতে নমপেনের বাজেট ছিল ১৩০ কোটি ডলার। কম্বোডিয়ার সামরিক বাহিনীতে মোট সদস্য ১ লাখ ২০ হাজারের কিছু বেশি। আর থাইল্যান্ডের সামরিক সদস্য সংখ্যা প্রায় আড়াই লাখ।এশিয়ার শক্তিশালী দেশগুলোর তালিকার অন্যতম থাইল্যান্ডের আর্টিলারি এবং আর্মার্ড ডিভিশন। দেশটির সমরভাণ্ডারে রয়েছে ৪০০ ট্যাঙ্ক, ২০০ সাঁজোয়া যান এবং ২ হাজার ৬০০ কামান। অন্যদিকে কম্বোডিয়ায় ট্যাংক রয়েছে ২শ আর কামানের সংখ্যা এর দ্বিগুন।এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাহিনী হিসেবে বিবেচনা করা হয় থাইল্যান্ডের বিমান বাহিনীকে। দেশটির কাছে ২৮টি এফ-সিক্সটিন ও ১১টি সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমানসহ শতাধিক সামরিক বিমান রয়েছে। তার বিপরীতে একেবারেই দুর্বল কম্বোডিয়ার বিমান বাহিনী। দেশটির কাছে নেই কোনো যুদ্ধবিমান। রয়েছে হাতে গোনা কয়েকটি পরিবহন বিমান এবং সামরিক হেলিকপ্টার।প্রসঙ্গত, সেনা ও আকাশপথের পাশাপাশি থাইল্যান্ডের নৌবাহিনীও বেশ শক্তিশালী। একটি বিমানবাহী রণতরী, সাতটি ফ্রিগেট ও ৬৮টি টহল জাহাজ রয়েছে তাদের কাছে। কম্বোডিয়ার কাছে আছে ১৩টি টহল জাহাজ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবার সরকারি ও বেসরকারি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৬ জুলাই) Read more

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে অবস্থান কর্মসূচি Read more

বনী ইসরাঈল অভিশপ্ত যেসব কারণে
বনী ইসরাঈল অভিশপ্ত যেসব কারণে

আল্লাহর নবি ইবরাহিমের (আ.) ছেলে ইসহাকও (আ.) নবি ছিলেন। ইসহাকের (আ.) ছেলে ইয়াকুবও (আ.) নবি ছিলেন। তার আরেক নাম ছিল Read more

জঙ্গলে মিলল খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা সরকারি চাল
জঙ্গলে মিলল খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা সরকারি চাল

সিরাজগঞ্জের কাজীপুরে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় Read more

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় নতুন যে তথ্য দিল পুলিশ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় নতুন যে তথ্য দিল পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় নতুন তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চুরির উদ্দেশ্যেই মোহম্মদপুরের ওই বাসায় গৃহকর্মীর Read more

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের ৭৫০ জনকে পুশইনের চেষ্টা!
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের ৭৫০ জনকে পুশইনের চেষ্টা!

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সিঙ্গারবিল সীমান্ত এলাকায় প্রায় ৭৫০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন