বাড়ির দরজা ছিল ভেতর থেকে বন্ধ, চারপাশে ছড়িয়ে পড়ছিল তীব্র দুর্গন্ধ। সন্দেহ জাগে পাড়া-প্রতিবেশীদের। পরে দরজা খুলতেই দেখা যায়, ঘরের মেঝেতে পড়ে আছে মো. তোফাজ্জলের নিথর দেহ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দেবগ্রামে ঘটে যাওয়া এই ঘটনাটি একাকী ও নিঃসঙ্গ জীবনের এক করুণ পরিণতি বলে মনে করছেন স্থানীয়রা।শনিবার (৩ মে) বিকেলে দেবগ্রামের মধ্যপাড়ার কাদির মোল্লার বাড়ির পাশে তোফাজ্জলের বসতঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা দরজা খুলে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।মৃত তোফাজ্জল (৩৮) ওই এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, তোফাজ্জল একাই থাকতেন। কারও সঙ্গে তেমন মিশতেন না, সবসময় একই পোশাক পরতেন এবং অস্বাভাবিক আচরণ করতেন।আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং একাই থাকতেন। তার মৃত্যুর বিষয়টি প্রথমে কেউ টের পাননি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট পেলে নিশ্চিতভাবে বলা যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদ হওয়ার পর নির্বাচনের বিষয়ে আলোচনা হবে: নাহিদ ইসলাম
জুলাই সনদ হওয়ার পর নির্বাচনের বিষয়ে আলোচনা হবে: নাহিদ ইসলাম

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে। এর মধ্যে অধিকাংশ Read more

অধ্যক্ষ ছাড়াই চলছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
অধ্যক্ষ ছাড়াই চলছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রশাসনিক ও শ্রেণী কার্যক্রম চলছে অধ্যক্ষকে ছাড়াই। এর আগে সোমবার (১৪ জুলাই) Read more

সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান মল্লিককে
সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান মল্লিককে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে।শনিবার ডিএমপির কমিশনারের কার্যালয়ের এক Read more

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২, আহত অন্তত ১০
চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২, আহত অন্তত ১০

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ Read more

নাটোরে উপজেলা ভূমি অফিসে চুরি, আটক নৈশ প্রহরী
নাটোরে উপজেলা ভূমি অফিসে চুরি, আটক নৈশ প্রহরী

নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসের তিনটি কক্ষের কম্পিউটার ভেঙে হার্ডডিস্ক, র‍্যাম ও প্রসেসর চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নৈশ Read more

রাষ্ট্রের যৌক্তিক সংস্কার বিএনপি সমর্থন করে: তারেক রহমান
রাষ্ট্রের যৌক্তিক সংস্কার বিএনপি সমর্থন করে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গনতন্ত্রের ভীত শক্তিশালী করতে বিএনপিকে এগিয়ে আসতে হবে। বিএনপি দল বহুদলীয় গনতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন