রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান (১০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা ৩২ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশু আয়মান। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।আয়মানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা মাহাতাজ হাওলাদার। তিনি জানান, ‘আমাদের আদরের আয়মান আর নেই। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছেন, কিন্তু ওর দেহে আগুনের ক্ষত ছিল খুব গভীর। এমন মৃত্যু যেন আর কোনো সন্তানের ভাগ্যে না জোটে।’আয়মান শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের বাপ্পি হাওলাদারের বড় মেয়ে। বাপ্পি হাওলাদার দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বসবাস করে আসছিলেন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান নিয়মিতভাবেই ক্লাসে অংশ নিচ্ছিল।গত সোমবার একটি অপ্রত্যাশিত ট্র্যাজেডির মুখে পড়ে বিদ্যালয়টি। বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হলে বিকট শব্দ ও আগুনে বিদ্যালয় চত্বর থমকে যায়। দুর্ঘটনার সময় ক্লাসে অবস্থানরত আয়মান গুরুতর আহত হয়। পরে দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, সেখান থেকে স্থানান্তর করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।চিকিৎসাধীন অবস্থায় টানা চারদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর শুক্রবার সকালে আয়মান মৃত্যুর কোলে ঢলে পড়ে।এই করুণ মৃত্যুর খবর পৌঁছানোর পর আয়মানের গ্রামের বাড়ি নারায়ণপুরে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, ‘উত্তরায় সংঘটিত বিমান দুর্ঘটনা এবং শিশু আয়মানের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। আমরা নিহত পরিবারের পাশে থাকব, সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অসুস্থ অভিনেত্রী নুসরাত ফারিয়া
অসুস্থ অভিনেত্রী নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয় থেকে অনেকদিন ধরে আছেন দূরে। তবে ব্যস্ততা আছে বিভিন্ন বিজ্ঞাপন ও ফটোশুটের। এবার অভিনেত্রী জানালেন তিনি Read more

গাজায় হামলার প্রতিবাদে সমাবেশের ডাক বেরোবি প্রশাসনের
গাজায় হামলার প্রতিবাদে সমাবেশের ডাক বেরোবি প্রশাসনের

দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে আনুষ্ঠানিকভাবে সংহতি জানিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় Read more

জামালপুরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা
জামালপুরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে Read more

ইউক্রেনের রাতভর হামলায় রাশিয়ায় নিহত ৩
ইউক্রেনের রাতভর হামলায় রাশিয়ায় নিহত ৩

রাশিয়ার পশ্চিমাঞ্চলে রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও এ হামলায় আরও ২ জন নিহত হয়েছেন বলে জানা Read more

খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী
খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষের মুখে থাকা বাংলাদেশকে শস্যশ্যামলা দেশে পরিণত করেছিলেন Read more

সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর
সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়া মানুষদের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন