দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে আনুষ্ঠানিকভাবে সংহতি জানিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।আগামীকাল সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্ত্বরে এই সংহতি সমাবেশের আয়োজন করেছে প্রশাসন। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।রোববার (৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন আর রশিদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ড, গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান   জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন।একই সাথে গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল ৭ এপ্রিল ২০২৫ সোমবার  বিশ্ববিদ্যালয়ের সকল  ক্লাস ও পরীক্ষা  স্থগিত ঘোষণা করেছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে আগামীকাল ৭ এপ্রিল ২০২৫ সোমবার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। স্বাধীনতা স্মারক চত্বরে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য  এই সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।এদিকে, সংহতি সমাবেশের অংশ হিসেবে আগামীকাল সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, আমরা ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছি এবং ফিলিস্তিনের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। মানবাধিকার, শান্তি ও ন্যায়বিচারের প্রতি অটল অঙ্গীকারের অংশ হিসেবে, আগামী ৭ এপ্রিল সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার ৪ এলাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’
ঢাকার ৪ এলাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে বিশ্বের শহরের তালিকায় আজ অষ্টম স্থানে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৪৫ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান Read more

এক কাপ চায়ের দামে মিলছে ১টি ছাগলের চামড়া
এক কাপ চায়ের দামে মিলছে ১টি ছাগলের চামড়া

দিনাজপুরের ফুলবাড়ীতে কোরবানির ঈদের পর চামড়ার বাজারে চরম বিপর্যয় নেমে এসেছে। সরকার নির্ধারিত মূল্যে কোনো চামড়াই বিক্রি হচ্ছে না। গরুর Read more

‘ব্যালট ও ভোট গণনার মেশিন কেনায় পক্ষপাতিত্ব ছিল না’
‘ব্যালট ও ভোট গণনার মেশিন কেনায় পক্ষপাতিত্ব ছিল না’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার ও ভোট গণনার মেশিন কেনার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্ব Read more

বাজারে আসছে গুগল পিক্সেল-১০
বাজারে আসছে গুগল পিক্সেল-১০

টেক জায়ান্ট গুগলের তৈরি মুঠোফোন পিক্সেলের নতুন সংস্করণ উন্মোচন হচ্ছে আজ বুধবার। গুগলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে গত কয়েকদিন ধরেই Read more

আটক ২০ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মিয়ানমার
আটক ২০ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মিয়ানমার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার। দেশটির দাবি, তারা নৌপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন।রবিবার (১৩ এপ্রিল) মিয়ানমারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন