রূপকথার মতো দৃশ্য। নীল আকাশ চিরে গ্রামে অবতরণ করল একটি হেলিকপ্টার, আর সেই হেলিকপ্টার থেকে নামলেন লাল শেরওয়ানিতে সজ্জিত এক বর। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে।শুধু পিতার শখ পূরণ আর প্রিয়তমাকে চমকে দেওয়ার জন্যই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন সৌদি প্রবাসী শাকিব (২৩)।শাকিব ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গাড়াপোতা গ্রামের বিল্লাল খানের পুত্র। পিতা-পুত্র দুজনেই সৌদি প্রবাসী। তিন ভাইবোনের মধ্যে শাকিব পরিবারের বড় পুত্র।শুক্রবার (২৫ জুলাই) দুপুর সোয়া ১ টার দিকে তিনি নিজ গ্রাম থেকে আকাশপথে জীবননগরের উদ্দেশ্যে রওনা দেন এবং মাত্র ৬ মিনিটেই পৌঁছে যান জীবননগর হাই স্কুল মাঠে। তারপর সেখান থেকে প্রাইভেটকারযোগে পৌঁছে যান কনের বাড়িতে।এদিকে হেলিকপ্টারটি হাই স্কুল মাঠে অবতরণ করতেই মুহূর্তে ভিড় জমে যায়। মাঠ যেন উৎসবস্থলে পরিণত হয়। শিশু, বৃদ্ধ, নারী সবার হাতে মোবাইল, কেউ ভিডিও করছেন, কেউ সেলফি তুলছেন। কনের বাড়ির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বরকে।বর শাকিব জানান, ‘ছোটবেলা থেকে আমার বাবার স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করব। আল্লাহর রহমতে সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল।’ দীর্ঘদিন ধরে সৌদি আরবে পিতা-পুত্র বসবাস করছেন। সেখানে তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।কনে আসমা খাতুন (১৯) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের ইব্রাহিম খলিলের কন্যা। তিনি মাদ্রাসায় মাওলানা বিষয়ে পড়াশোনা করছিলেন।কনের পিতা ইব্রাহিম খলিল জানান, ‘আমার কন্যার পাঁচ মাস আগে শাকিবের সাথে বিয়ে হয়। এরপর আমার বেয়াই বিল্লাল খানের স্বপ্ন পূরণের জন্য জামাই হেলিকপ্টারে করে আমার কন্যাকে তুলে নিতে আসলো। আর এতে আজ আমরা অনেক খুশি।’বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪ টার সময় কনেকে সঙ্গে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শাকিব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রেনের নিচে ঝাপ দিয়ে যুবকের আত্মহত্যা
ট্রেনের নিচে ঝাপ দিয়ে যুবকের আত্মহত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা Read more

সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক
সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক

২০২৪ সালের জুলাই মাস। দেশের রাজপথ তখন উত্তাল কোটা সংস্কার আন্দোলনে। তরুণেরা স্লোগানে, সাহসে, আর স্বপ্নে জাগিয়ে তুলেছিল নতুন আশার Read more

রাজধানীতে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ মঙ্গলবার (২ Read more

খালেদা-হাসিনার প্রতিদ্বন্দ্বিতার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি
খালেদা-হাসিনার প্রতিদ্বন্দ্বিতার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি

খালেদা জিয়ার চার দশকের বেশি সময়ের রাজনৈতিক জীবনে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন শেখ হাসিনা। দীর্ঘদিন অসুস্থ থেকে খালেদা জিয়া বিদায় নিলেন Read more

খবর প্রকাশের পর নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং
খবর প্রকাশের পর  নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন বয়ে যাওয়া যুমনা নদীর ভাঙনের নিউজ সময়ের কন্ঠস্বর  সহ বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা Read more

গেরিলা প্রশিক্ষণ: দায় স্বীকার করলেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া
গেরিলা প্রশিক্ষণ: দায় স্বীকার করলেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া

ঢাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানায় দায়ের করা মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন