ইসরায়েলি অবরোধের মুখে গাজায় খাদ্য সংকট ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এ অবস্থায় খাবারের সন্ধানে ছোটাছুটি করতে দেখা যাচ্ছে সেখানকার বাসিন্দাদের।কিন্তু সেই খাবার নিতে গিয়ে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত, দুই মাসে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত এক হাজার ৫৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫৯ হাজার ৫৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৪৩ হাজার ৪৯৮ জন।এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ব্যাপক মাত্রায় অনাহার ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছে ১০০টিরও বেশি সাহায্য সংস্থা। তারা অভিযোগ করেছে, ইসরায়েল গাজার ভেতরে খাদ্য বিতরণ করতে দিচ্ছে না।সেভ দ্য চিলড্রেন ও মেডেসিনস স্যান্স ফ্রন্টিয়ের্স (এমএসএফ) সহ ১০০টিরও বেশি সংস্থা এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিরা আশা ও হৃদয়ভঙ্গের ফাঁদে পড়েছে। সহযোগিতা ও যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করে তারা দেখছে ভয়াবহ পরিস্থিতি।ইসরায়েল স্বীকার করেছে যে গাজায় সহায়তার পরিমাণ কমেছে। যদিও এর কর্মকর্তারা বলছেন, খাদ্য আছে, কিন্তু সংস্থাগুলো তা মানুষকে দিতে পারছে না।সংস্থাগুলোর চিঠিতে বলা হয়েছে, দিনে মাত্র ২৮টির মতো ট্রাক এখন গাজায় যাচ্ছে। যদিও জাতিসংঘ দিনে কমপক্ষে ৬০০ ত্রাণবাহী লরি পাঠানোর কথা বলেছিলো।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার অভিযানে ডাকাত দলের নেতা এমদাদুল হক (৪০) কে গ্রেফতার করা হয়েছে।  বৃহস্পতিবার (১৯ জুন ) রাতে  গোপন Read more

জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: উপদেষ্টা আসিফ
জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: উপদেষ্টা আসিফ

গোপালগঞ্জে জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব Read more

দেশজুড়ে নিরাপত্তায় সেনাবাহিনী, যোগাযোগের ফোন নম্বর প্রকাশ
দেশজুড়ে নিরাপত্তায় সেনাবাহিনী, যোগাযোগের ফোন নম্বর প্রকাশ

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। Read more

টিভিতে আজকের খেলা (২৯ জুলাই)
টিভিতে আজকের খেলা (২৯ জুলাই)

আজ ভোরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। এছাড়া ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে দক্ষিণ Read more

শরীয়তপুরে ইজারা বিরোধে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
শরীয়তপুরে ইজারা বিরোধে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জেরে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৮ জুলাই) Read more

বরিশালে ১৫ ঝুড়ি পাঙ্গাসের পোনা ও পাই জাল জব্দ
বরিশালে ১৫ ঝুড়ি পাঙ্গাসের পোনা ও পাই জাল জব্দ

বরিশাল জেলার হিজলা উপজেলার বিভিন্ন নদ-নদীতে এবার নতুন আতঙ্ক দেখা দিয়েছে পাঙ্গাসের পোনা শিকার। অসাধু জেলেরা নির্বিচারে এসব পোনা শিকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন