পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ে নামছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে ৫টি পরিবর্তন এনেছে টাইগাররা। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। এবার লক্ষ্য হোয়াইটওয়াশ করা। আগের ম্যাচের একাদশ থেকে ৫ পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় এবং রিশাদ হোসেন। একাদশে ঢুকেছেন তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদ। অন্যদিকে পাকিস্তানের একাদশে ২ পরিবর্তন। ফখর জামান এবং খুশদিল শাহের বদলে একাদশে ঢুকেছেন সাহিবজাদা ফারহান এবং হুসাইন তালাত। ২৪ জুলাই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ।একনজরে দুই দলের একাদশ :বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।পাকিস্তান : সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আঘা (অধিনায়ক), হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়েল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করল সরকার
১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করল সরকার

মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় ১২৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে অন্তবর্তী সরকার। বুধবার (২৯ অক্টোবর) এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক Read more

আলফাডাঙ্গায় বীমা বিষয়ক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ
আলফাডাঙ্গায় বীমা বিষয়ক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে বীমা বিষয়ক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে বেস্ট লাইফ Read more

ভাড়া চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, বিএনপির ৫ নেতা বহিষ্কার
ভাড়া চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, বিএনপির ৫ নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি কার্যালয়ের ভেতরে পিটিয়ে জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দলটির পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার Read more

পিছু হটল যুক্তরাষ্ট্র, ইরানের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা
পিছু হটল যুক্তরাষ্ট্র, ইরানের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা

ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অসম যুদ্ধের ২০তম দিনেই নমনীয় হয়েছে ওয়াশিংটন।  তেহরানের তেল রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা Read more

সিলেটে হাছন উৎসব শুরু হচ্ছে আজ
সিলেটে হাছন উৎসব শুরু হচ্ছে আজ

সিলেটে দুই দিনব্যাপী ‘হাছন উৎসব-২০২৫’ শুরু হচ্ছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) থেকে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি সংস্কৃতি পরিষদ এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন