নেত্রকোনার পূর্বধলায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় লিপি আক্তার নামে এক গৃহবধূর শ্বাসনালী কেটে হত্যার দায়ে মো. রাসেল মিয়াকে (২৮) মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে আদালত।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান।মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া (২৮) পূর্বধলা পশ্চিমপাড়ার মো. আলাল উদ্দিনের ছেলে।মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আবুল হাসেম এবং আসামীপক্ষের আইনজীবী ছিলেন মো. আনিসুর রহমান।আদালত সূত্রে জানা যায়, স্বামী বিজিবিতে চাকরির কারণে থাকার সুবাদে জেলার পূর্বধলা উপজেলায় বড় বোন ফেরদৌসী আক্তারের বাড়িতেই বসবাস করতেন গৃহবধূ লিপি আক্তার।যে কারণে বড় বোনের দেবর রাসেল মিয়া বাড়িতে ও রাস্তা-ঘাটে সুযোগ পেলেই প্রেম নিবেদন ও কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। এক পর্যায়ে বিষয়টি লিপি তার স্বামীসহ বোন জামাই নজরুল ইসলাম ও রাসেলের বাবা-মাকে জানায়।এরই জেরে গত ২০২০ সালের ৩ অক্টোবর রাতে লিপি আক্তার রাতের খাবার খেয়ে ছেলে এস.এম আলিফকে নিয়ে পশ্চিম ভিটির বসতঘরের দক্ষিণ পাশের রুমে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় রাসেল মিয়া ঘরে ঢুকে ধারালো এন্টিকাটার দিয়ে লিপি আক্তারের গলার শ্বাসনালী কেটে হত্যা করে।এই ঘটনায় লিপির বড় বোন ফেরদৌসী আক্তার বাদী হয়ে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত রাসেল মিয়াকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে শ্লীলতাহানির অভিযোগে একজন আটক
খাগড়াছড়িতে শ্লীলতাহানির অভিযোগে একজন আটক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. রাজ্জাক (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে দীঘিনালা Read more

৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি
৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার Read more

আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না, মাহফুজের হুঁশিয়ারি
আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না, মাহফুজের হুঁশিয়ারি

এ দেশে আমরা যদি নিরাপদ না থাকি, তাহলে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন বলে হুঁশিয়ারি Read more

ত্রিশালে ফুটপাত উচ্ছেদ ও অবৈধ পার্কিং বিরোধী যৌথ অভিযান
ত্রিশালে ফুটপাত উচ্ছেদ ও অবৈধ পার্কিং বিরোধী যৌথ অভিযান

ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জনদুর্ভোগ লাঘবে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও সড়কে অবৈধ পার্কিং প্রতিরোধে ব্যাপক অভিযান চালিয়েছে Read more

দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
দিনাজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দিনাজপুর শহরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার দুই ধারের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ Read more

নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে: আইন উপদেষ্টা
নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে: আইন উপদেষ্টা

নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন