চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ইউএসের তৈরী একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।  বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পৌনে ৬ টার সময় জীবননগর উপজেলার গোয়াল পাড়া গ্রামের মো. জাকা মোল্লার ইটভাটার পাশ থেকে মালিকবিহীন অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।  বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোয়ালপাড়া সীমান্তের ৬৪ নং মেইন পিলার এবং ৪ নং সাব পিলার হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মো. জাকা মোল্লার ইটভাটার পাশে অভিযান চালায়।  এ সময় মালিকবিহীন অবস্থায় ইউএসের তৈরী ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগজিন এবং গুলি জীবননগর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত বেড়ে ৬১ হাজার ৮৯৭
ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত বেড়ে ৬১ হাজার ৮৯৭

ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৮৯৭ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৬ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। Read more

ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ জিএস প্রার্থীর
ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ জিএস প্রার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার।মঙ্গলবার Read more

দুর্ঘটনার সংবাদ পেলেই ক্ষতিপূরণের ফরম পৌঁছে দিবে বিআরটিএ
দুর্ঘটনার সংবাদ পেলেই ক্ষতিপূরণের ফরম পৌঁছে দিবে বিআরটিএ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, যেখানেই দুর্ঘটনার সংবাদ পাওয়া যাবে, সেখানেই Read more

বাউফলের তেঁতুলিয়া নদীর তিনটি পয়েন্টে শতাধিক অবৈধ বাঁধা জাল
বাউফলের তেঁতুলিয়া নদীর তিনটি পয়েন্টে শতাধিক অবৈধ বাঁধা জাল

পটুয়াখালীর বাউফল উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে বাঁধা জালের বিস্তার বেড়েছে। মাত্র ৫ কিলোমিটার নদী পথের তিনটি পয়েন্টে শতাধিক বাঁধা জালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন