ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনের ৫ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম।বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় এ বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসার কথা রয়েছে। ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে পাঁচজন দগ্ধ রোগীর বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্সের সমন্বয়ে গঠিত চীনা জরুরি মেডিকেল টিম ২৪ জুলাই সন্ধ্যায় ঢাকায় আসবে। ঢাকায় এসে তারা প্রয়োজনীয় সব সহায়তা এবং মূল্যায়ন দেওয়ার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবেন।পৃথক আরেক বার্তায় চীনা দূতাবাস বলেছে, বাংলাদেশের অনুরোধে বৃহস্পতিবার সকালে চীনের ইউনান প্রদেশ কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের একটি দল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপ করেছেন। কনফারেন্সে বিমান দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন রোগীর অবস্থা মূল্যায়ন, যৌথ চিকিৎসা পরিকল্পনা নিয়ে বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক নেফ্রোলজি এবং পেডিয়াট্রিক রেসপিরেটরি মেডিসিনের চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশি ডাক্তারদের সঙ্গে কথা বলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলকে একযোগে সতর্ক করল মিসর ও কাতার
ইসরায়েলকে একযোগে সতর্ক করল মিসর ও কাতার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। সে সঙ্গে গাজার বাসিন্দাদের চিরতরে উচ্ছ্বেদের পরিকল্পনা করছে বেনিয়ামিন নেতানিয়াহু। এ ধরনের Read more

সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি
সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি

দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন নিয়ে যখন উত্তেজনা বিরাজ করছে, তখন তুলনামূলকভাবে শান্ত রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত Read more

দেশে তাপমাত্রা বাড়ছে, আরও বাড়ার আভাস
দেশে তাপমাত্রা বাড়ছে, আরও বাড়ার আভাস

জধানী ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা আজও বাড়তে পারে। সোমবার (০৯ জুন) সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক Read more

ট্রাম্প আজ এক রোমাঞ্চকর ঘোষণা দেবেন : হোয়াইট হাউস
ট্রাম্প আজ এক রোমাঞ্চকর ঘোষণা দেবেন : হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে ‘রোমাঞ্চকর’ একটি ঘোষণা দেবেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। এর কয়েক দিন Read more

দুপুরে যুদ্ধবিরতি কার্যকর রাখার ঘোষণা দিয়েও সন্ধ্যায় ফের ইসরায়েলের হামলা
দুপুরে যুদ্ধবিরতি কার্যকর রাখার ঘোষণা দিয়েও সন্ধ্যায় ফের ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতি পুনরায় কার্যকর রাখার ঘোষণা দিয়েও গাজায় নতুন হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ এই হামলায় দুইজন নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবার Read more

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: ১৯ ঘণ্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: ১৯ ঘণ্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর ফারিয়া রহমান নীহা (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন