ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। সে সঙ্গে গাজার বাসিন্দাদের চিরতরে উচ্ছ্বেদের পরিকল্পনা করছে বেনিয়ামিন নেতানিয়াহু। এ ধরনের কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার ও মিসর। খবর আলজাজিরার।রাফাহ ক্রসিংসহ ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে দেশ দুটি সতর্ক বার্তা দিয়েছে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর মন্তব্যকে ওই অঞ্চলে উত্তেজনা দীর্ঘায়িত করার এবং গাজায় ইসরায়েলি লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এড়িয়ে অস্থিতিশীলতা বজায় রাখার চলমান প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেছে।ইসরায়েলি টেলিগ্রাম চ্যানেল আবু আলী এক্সপ্রেসের সাথে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, গাজা পুনর্নির্মাণের জন্য বিভিন্ন পরিকল্পনা রয়েছে। অভিযোগ করেছেন, জনসংখ্যার অর্ধেক গাজা ছেড়ে যেতে চায়। তার দাবি, ইসরায়েল যা করতে চাইছে তা গণ বহিষ্কার নয়।তিনি জানান, আমি তাদের জন্য রাফাহ খুলতে পারি, তবে মিসর তাৎক্ষণিকভাবে এটি বন্ধ করে দেবে।মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টা স্পষ্ট প্রত্যাখ্যান পুনর্ব্যক্ত করেছে। মন্ত্রণালয় জানায়, মিসর জোর দিয়ে বলেছে- এই ধরনের কাজ আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের সমান, যা সহ্য করা যায় না।বিবৃতিতে নিশ্চিত করা হয়, মিসর কখনই এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে না এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির জন্য কোনো পথ হিসেবে কাজ করবে না। রেড লাইন অতিক্রম করা যাবে না।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নেতানিয়াহুর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। একে ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের জন্য দখলদার বাহিনীর পদ্ধতির সম্প্রসারণ বলে অভিহিত করেছে তারা।এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদাররা সম্মিলিত শাস্তির নীতি প্রয়োগ করছে। ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি ছেড়ে যেতে বাধ্য করতে বা তাদের বৈধ অধিকার কেড়ে নিতে ইসরায়েল সফল হবে না। এই অঞ্চলে সহিংসতার চক্র অব্যাহত রাখার বিরুদ্ধে এবং বিশ্বে এর বিস্তার রোধ করার জন্য ইসরায়েলি দখলদারত্বের চরমপন্থী ও উস্কানিমূলক নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক
যশোরে ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক

যশোরের হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮৩১ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার
বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তথেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী পিস্তলসহ সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শুক্রবার (২ মে) Read more

৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান
৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান

ইসরাইলের ৪৪টি ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ৪৮ ঘণ্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার Read more

দুর্ঘটনার সংবাদ পেলেই ক্ষতিপূরণের ফরম পৌঁছে দিবে বিআরটিএ
দুর্ঘটনার সংবাদ পেলেই ক্ষতিপূরণের ফরম পৌঁছে দিবে বিআরটিএ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, যেখানেই দুর্ঘটনার সংবাদ পাওয়া যাবে, সেখানেই Read more

বাঘায় বাড়ির পাশে মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
বাঘায় বাড়ির পাশে মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

রাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার Read more

ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল
ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি স্থানীয় পত্রিকার প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন। দ্বিতীয় ও তৃতীয় পাতায় সব প্রতিবেদন হুবহু একইভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন