যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে ‘রোমাঞ্চকর’ একটি ঘোষণা দেবেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। এর কয়েক দিন আগেই ট্রাম্প এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ রাখার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।হোয়াইট হাউসের দৈনিক সূচি অনুযায়ী, রিপাবলিকান ট্রাম্প ওভাল অফিস থেকে স্থানীয় সময় দুপুর ২টায় এই ঘোষণা দেবেন।তবে অনুষ্ঠানের বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত একটি রোমাঞ্চকর ঘোষণা দেবেন। তিনিও ট্রাম্প কী বলবেন সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি। তবে গত এক সপ্তাহের মধ্যে জনসমক্ষে এটিই ট্রাম্পের প্রথম অনুষ্ঠান।ট্রম্প নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে আখ্যায়িত করে দাবি করেন, পুনরায় দায়িত্বে আসার পর অন্তত ছয়টি যুদ্ধ শেষ করার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য, যদিও ইউক্রেন ও গাজায় যুদ্ধবিরতি এখনো ধরাছোঁয়ার বাইরে। তার পরও তিনি সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার বলেছেন, তিনি এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ রাখতে চান। কারণ বর্তমান নাম খুবই ‘প্রতিরক্ষামূলক’। ২৫ আগস্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা যখন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতেছিলাম, তখন এই নামই ছিল। আমরা সব কিছু জিতেছি।’তিনি আরো বলেন, ‘প্রতিরক্ষা শব্দটি অনেকটা প্রতিরক্ষামূলক। আমরা অবশ্য প্রতিরক্ষামূলক হতে চাই, কিন্তু আক্রমণাত্মকও হতে হবে। এটি আমার কাছে ভালো শোনায়।’ট্রাম্প বলেন, তিনি জানেন না নাম পরিবর্তনের জন্য কংগ্রেসের অনুমোদন লাগবে কি না, তবে যদি লাগে, তিনি নিশ্চিত যে আইন প্রণেতারা এতে রাজি হবেন।প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেটও গত সপ্তাহে একটি দীর্ঘ ক্যাবিনেট বৈঠকে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ফক্স নিউজের সাবেক কন্ট্রিবিউটর ও অভিজ্ঞ এই সামরিক কর্মকর্তা বলেন, ‘এটি কেবল শব্দের ব্যাপার নয়, এটি যোদ্ধাদের নীতির সঙ্গে সম্পর্কিত। আমরা যুদ্ধ চাই না, আমরা তা অনুসন্ধান করি না। আপনি হলেন শান্তির প্রেসিডেন্ট, স্যার।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুন্দরগঞ্জে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি
সুন্দরগঞ্জে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনার জেরে সুন্দরগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা Read more

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল ‘ইংরেজি নববর্ষ’ Read more

যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার ঠিক এক মাস পূর্ণ হয়েছে। ভারতের দিক থেকেও সেই নতুন সরকারের সঙ্গে Read more

ইসরায়েলের ওপর আক্রমণ হলে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইসরায়েলের ওপর আক্রমণ হলে রক্ষা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে Read more

চন্দনাইশে যাত্রীবেশে সিএনজি ছিনতাই চক্রের মূল হোতা গ্রেপ্তার
চন্দনাইশে যাত্রীবেশে সিএনজি ছিনতাই চক্রের মূল হোতা গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যাত্রীবেশে সিএনজি ছিনতাই চক্রের মূলহোতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সাইফুল রাঙামাটি জেলার লংগদু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন