পাবনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক পরিচালকের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।বুধবার (২৫ মার্চ) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার নাগ ডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে কয়েকশ নারী-পুরুষ ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।অভিযুক্ত আবুল হাসনাত ওই এলাকার বাসিন্দা অ্যাডভোকেট শামসুল হক নান্নুর ছেলে। তিনি বর্তমানে দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত।মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, আবুল হাসনাত দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে জমি দখল, চাঁদাবাজি ও নানা ধরনের অত্যাচার-নির্যাতনে জড়িত। তাঁরা দাবি করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি ও তাঁর সহযোগীরা এলাকায় আধিপত্য বিস্তার করেছেন।স্থানীয়দের ভাষ্য, একটি মাঠের পুরো জমি দখল করে সেখানে মাছ চাষ করা হচ্ছে। কেউ সেখানে যেতে চাইলে অস্ত্র নিয়ে বাধা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, তাঁর ভাই সোহাগ ও তাঁর লোকজনও এসব কর্মকাণ্ডে জড়িত। অনেকের জমি জোরপূর্বক দখল করা হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগীরা।মানববন্ধনে বক্তারা অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানান।তবে অভিযোগ অস্বীকার করেছেন দুদকের পরিচালক আবুল হাসনাত। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে কেন মানববন্ধন হয়েছে, তা আমি জানি না। কিছুদিন আগে জমি নিয়ে বিরোধ ও মারামারি হয়েছে, সম্ভবত সে কারণেই এমন কর্মসূচি হয়েছে। জমি নিয়ে মামলা চলমান রয়েছে। কাগজপত্র যাচাই করে যার অধিকার আছে, সে জমি পাবে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে: কনসাল জেনারেল শিরেন
চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে: কনসাল জেনারেল শিরেন

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। উত্তেজনাকর এই অবস্থায় আগেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল বেইজিং। Read more

যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক ভারতীয় বংশোদ্ভূত নারী
যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক ভারতীয় বংশোদ্ভূত নারী

গ্রিনকার্ডের সাক্ষাৎকারের শেষ ধাপে অংশ নিতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নারী বাবলিজিত বাবলি কৌর। প্রায় ৩ দশক ধরে Read more

দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের
দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের Read more

শ্রীনগরে কার্টুনের বাক্স থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
শ্রীনগরে কার্টুনের বাক্স থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে কাগজের কার্টুন বাক্সের ভেতর থেকে একটি নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে Read more

কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা
কালিহাতীতে যুবককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুরের কুকরাইলে রায়হান (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।সোমবার (০৫ মে) সকালে Read more

শীতে শরীর সুস্থ ও গরম রাখবে যেসব খাবার
শীতে শরীর সুস্থ ও গরম রাখবে যেসব খাবার

চলছে পৌষ মাস, এরই মধ্যে হাড় হিম করা শীতে কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ। এতে ক্রমেই যেন তীব্র হচ্ছে শীতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন