বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ‘জুলাই ৩৬ হল’-এ উচ্ছৃঙ্খল আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৫ ছাত্রীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতদের মধ্যে একজনকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে একাডেমিক ও আবাসিক হল থেকে বহিষ্কারের শাস্তি দেওয়া হয়েছে।রবিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবছরের ৯ জানুয়ারি রাতে ‘জুলাই ৩৬ হল’-এ কয়েকজন ছাত্রী অশোভন আচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয়। ওই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় ‘অর্ডিন্যান্স ফর স্টুডেন্ট ডিসিপ্লিন’-এর ১৩ নম্বর ধারা অনুযায়ী এবং বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির গত ১৩ জুলাইয়ের সভার সিদ্ধান্ত অনুসারে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাইদা উম্মে রুমান বন্যাকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।দুই একাডেমিক সেমিস্টারের জন্য শিক্ষা কার্যক্রম ও হল থেকে বহিষ্কার করা হয়েছে ডেইরি সায়েন্স বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী লায়াবিন লতা, অ্যাকোয়াকালচার বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ইন্তা ইয়াসমিন, সেঁচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাদিকা তানজিল মিম এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী শবনম মুস্তারী।এক সেমিস্টারের জন্য শিক্ষা কার্যক্রম এবং দুই সেমিস্টারের জন্য হল থেকে বহিষ্কার হয়েছেন কৃষি অর্থনীতির স্নাতকোত্তর শিক্ষার্থী ইসরাত জামান ইশা এবং অ্যাকোয়াকালচার বিভাগের শিক্ষার্থী রিফাহ্ তাসনিম।এছাড়াও এক সেমিস্টারের জন্য শিক্ষা কার্যক্রম ও হল থেকে বহিষ্কার হয়েছেন কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মনিরা মেইজাবীন, কীটতত্ত্ব বিভাগের রোবাইয়া শারমিন, পশুপালন অনুষদের স্নাতক শিক্ষার্থী সাবিয়া আফরিন প্রভা, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের স্নাতক শিক্ষার্থী তাহরীমা আক্তার জয়া, ওয়েটল্যান্ড এগ্রিকালচারের স্নাতকোত্তর শিক্ষার্থী নাসরিন সুলতানা এবং মেডিসিন বিভাগের শিক্ষার্থী আফরোজা মজিদ। এছাড়া শুধুমাত্র এক সেমিস্টারের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী শামীমা শামীম লাভলী এবং কৃষি অনুষদের শিক্ষার্থী অদিতি বড়ুয়া মীম।জানা যায়, গত ৯ জানুয়ারি তৎকালীন ফজিলাতুন্নেছা মুজিব (বর্তমান জুলাই ৩৬ হল) হলে রাত ৯টা থেকে ১টা পর্যন্ত চলা আন্দোলনের ঘটনায় কতিপয় ছাত্রী হলের পূর্বের নাম বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করে। এছাড়া কিছু ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাধ্যক্ষ ও প্রক্টরের পদত্যাগ দাবি করে আপত্তিকর পোস্ট ও মন্তব্য করেছে, যা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হওয়ার অভিযোগ এনে তা আমলে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ দিতে গত ২ ফেব্রুয়ারি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়াদ্দার ফারুক আহমেদ, সদস্য সচিব কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. সোনিয়া সেহেলী এবং সদস্য হিসেবে জিটিআইয়ের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক ছিলেন।শাস্তির বিষয়ে বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন বলেন, ‘ঘটনার পরিপ্রেক্ষিতে দীর্ঘ প্রক্রিয়া শেষে পরবর্তীতে আজকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। ওই ঘটনার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি নিশ্চয় সুষ্ঠুভাবে তদন্ত সম্পন্ন করেছে। এরপরেও এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ তদন্ত কমিটি ‘বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন’ এ তোলা হয়। পরে তারা দোষীদেরকে শাস্তি বা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দেন। সেই মোতাবেক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চিঠি ইস্যু করেছে।’কবে থেকে শাস্তি কার্যকর হবে এ বিষয়ে রেজিস্ট্রার বলেন, ‘যারা যারা চিঠি পেয়েছে তাদের চিঠিতে শাস্তির বিষয়ে উল্লেখ আছে। এক এক জনের শাস্তির মেয়াদ ভিন্ন। আর যাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা কারণ দর্শাবে। কেউ যদি দোষী না হয়ে থাকে তারা অবশ্যই কারণ দর্শীয় চিঠির উত্তর দিবে। যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এখন পর্যন্ত কেউ আপিল করেনি। আপিল করা তো শিক্ষার্থীদের অধিকার, সেটা তো তারা করতেই পারে।’বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ‘জুলাই ৩৬ হল’-এ উচ্ছৃঙ্খল আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৫ ছাত্রীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতদের মধ্যে একজনকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে একাডেমিক ও আবাসিক হল থেকে বহিষ্কারের শাস্তি দেওয়া হয়েছে।রবিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবছরের ৯ জানুয়ারি রাতে ‘জুলাই ৩৬ হল’-এ কয়েকজন ছাত্রী অশোভন আচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয়। ওই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় ‘অর্ডিন্যান্স ফর স্টুডেন্ট ডিসিপ্লিন’-এর ১৩ নম্বর ধারা অনুযায়ী এবং বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির গত ১৩ জুলাইয়ের সভার সিদ্ধান্ত অনুসারে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাইদা উম্মে রুমান বন্যাকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।দুই একাডেমিক সেমিস্টারের জন্য শিক্ষা কার্যক্রম ও হল থেকে বহিষ্কার করা হয়েছে ডেইরি সায়েন্স বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী লায়াবিন লতা, অ্যাকোয়াকালচার বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ইন্তা ইয়াসমিন, সেঁচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাদিকা তানজিল মিম এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী শবনম মুস্তারী।এক সেমিস্টারের জন্য শিক্ষা কার্যক্রম এবং দুই সেমিস্টারের জন্য হল থেকে বহিষ্কার হয়েছেন কৃষি অর্থনীতির স্নাতকোত্তর শিক্ষার্থী ইসরাত জামান ইশা এবং অ্যাকোয়াকালচার বিভাগের শিক্ষার্থী রিফাহ্ তাসনিম।এছাড়াও এক সেমিস্টারের জন্য শিক্ষা কার্যক্রম ও হল থেকে বহিষ্কার হয়েছেন কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মনিরা মেইজাবীন, কীটতত্ত্ব বিভাগের রোবাইয়া শারমিন, পশুপালন অনুষদের স্নাতক শিক্ষার্থী সাবিয়া আফরিন প্রভা, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের স্নাতক শিক্ষার্থী তাহরীমা আক্তার জয়া, ওয়েটল্যান্ড এগ্রিকালচারের স্নাতকোত্তর শিক্ষার্থী নাসরিন সুলতানা এবং মেডিসিন বিভাগের শিক্ষার্থী আফরোজা মজিদ। এছাড়া শুধুমাত্র এক সেমিস্টারের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী শামীমা শামীম লাভলী এবং কৃষি অনুষদের শিক্ষার্থী অদিতি বড়ুয়া মীম।জানা যায়, গত ৯ জানুয়ারি তৎকালীন ফজিলাতুন্নেছা মুজিব (বর্তমান জুলাই ৩৬ হল) হলে রাত ৯টা থেকে ১টা পর্যন্ত চলা আন্দোলনের ঘটনায় কতিপয় ছাত্রী হলের পূর্বের নাম বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করে। এছাড়া কিছু ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাধ্যক্ষ ও প্রক্টরের পদত্যাগ দাবি করে আপত্তিকর পোস্ট ও মন্তব্য করেছে, যা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হওয়ার অভিযোগ এনে তা আমলে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ দিতে গত ২ ফেব্রুয়ারি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়াদ্দার ফারুক আহমেদ, সদস্য সচিব কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. সোনিয়া সেহেলী এবং সদস্য হিসেবে জিটিআইয়ের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক ছিলেন।শাস্তির বিষয়ে বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন বলেন, ‘ঘটনার পরিপ্রেক্ষিতে দীর্ঘ প্রক্রিয়া শেষে পরবর্তীতে আজকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। ওই ঘটনার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি নিশ্চয় সুষ্ঠুভাবে তদন্ত সম্পন্ন করেছে। এরপরেও এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ তদন্ত কমিটি ‘বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন’ এ তোলা হয়। পরে তারা দোষীদেরকে শাস্তি বা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দেন। সেই মোতাবেক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চিঠি ইস্যু করেছে।’কবে থেকে শাস্তি কার্যকর হবে এ বিষয়ে রেজিস্ট্রার বলেন, ‘যারা যারা চিঠি পেয়েছে তাদের চিঠিতে শাস্তির বিষয়ে উল্লেখ আছে। এক এক জনের শাস্তির মেয়াদ ভিন্ন। আর যাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা কারণ দর্শাবে। কেউ যদি দোষী না হয়ে থাকে তারা অবশ্যই কারণ দর্শীয় চিঠির উত্তর দিবে। যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এখন পর্যন্ত কেউ আপিল করেনি। আপিল করা তো শিক্ষার্থীদের অধিকার, সেটা তো তারা করতেই পারে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট
৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে আহমেদ আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে অংশ নেবেন।রোববার দেশটির সরকারি গণমাধ্যমের Read more

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিচয় শনাক্ত
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিচয় শনাক্ত

জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তকরণে ১১৪ জনের মরদেহ উত্তোলন করা হবে। এরইমধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।সোমবার (৫ Read more

এখন সময় বিএনপির: ফখরুল
এখন সময় বিএনপির: ফখরুল

স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সময় বিএনপির।আজ Read more

নেদারল্যান্ড সিরিজে খেলবেন না মিরাজ
নেদারল্যান্ড সিরিজে খেলবেন না মিরাজ

এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক Read more

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির চেষ্টা, কৃষকদল নেতা বহিষ্কার
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির চেষ্টা, কৃষকদল নেতা বহিষ্কার

পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করতে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের নেতা সেলিম রেজা। খবর পেয়ে Read more

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না
মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আন্তর্জাতিক অপরাধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন