পঞ্চগড়ের দেবীগঞ্জে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াত সমর্থক ও নির্দলীয় ব্যক্তিদেরও আসামি করায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।গত ৫ জুন পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ এলাকার মো. জুয়েল রানা দেবীগঞ্জ থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৭২ জনের নাম উল্লেখ এবং ৩০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।এর আগে ১৬ মে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ মিটিংয়ের অডিও ভাইরাল হয়। যেখানে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমুকে, এলাকার বিএনপি-জামায়াত নেতাদের বাড়ি ও গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের পরিকল্পনার কথা বলতে শোনা যায়।মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক, সহিংসতা সৃষ্টি ও ইসলামী ব্যাংক ও বিএনপি-জামায়াত নেতাদের বাড়িতে হামলার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। তবে তালিকায় থাকা কয়েকজনের রাজনৈতিক পরিচয় ঘিরে প্রশ্ন উঠেছে।অনুসন্ধানে জানা গেছে, ৪০ নম্বর আসামি মোকছেদুল ইসলাম ও ৪১ নম্বর আসামি বেলাল হোসেন জামায়াত সমর্থক। অভিযোগ উঠেছে, জমি বিরোধের জেরে তাদের নাম মামলায় যুক্ত হয়েছে।মোকছেদুল ইসলাম জানান, ‘‘অনেক আগে গাজকাটী বাজারের পাশে জমি কিনে বাড়ি করেছি। সেই জমি নিয়ে বিরোধ ছিল। বিএনপির কয়েকজন নেতা এসে বলেছে, সভাপতির সঙ্গে দেখা করলে নাম কাটা যাবে, না হলে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে। আমি তো জামায়াত করি, আমার নাম আওয়ামী লীগের মামলায় কেন থাকবে?’’বেলাল হোসেনের দাবি, ‘‘আমি ২০০৫ সাল থেকে জামায়াত করি। আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। অথচ মামলায় নাম দেওয়া হয়েছে।’’এছাড়া মামলার ৩২ নম্বর আসামি দলিল লেখক আব্দুল হাকিম বাক্কি ও ২৮ নম্বর আসামি হেলাল শেখেরও রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে জানা গেছে।আব্দুল হাকিম বাক্কির ছেলে মাজেদুল ইসলাম ইমু সরকার বলেন, ‘‘বাবা পেশাদার দলিল লেখক। শালিসে বিএনপি নেতাদের বিরুদ্ধে রায় দেয়ায় মামলায় নাম এসেছে।’’হেলাল শেখ জানান, ‘‘২০২৩ সাল থেকে দেবীগঞ্জের বাইরে ব্যবসা করি। সৈয়দপুর উপজেলা যুবলীগের কমিটির ফটোশপে এডিট করা কাগজে আমার নাম বসিয়ে মামলায় যুক্ত করা হয়েছে। গাজকাটীর জমি বিরোধের কারণে একটি মহল এসব করছে।’’জামায়াত কর্মীদের নাম অন্তর্ভুক্ত করায় স্থানীয় জামায়াত নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলা জামায়াত সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসেন বলেন, ‘‘দুই সমর্থককে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় যুক্ত করা হয়েছে। তাদের নাম প্রত্যাহারের দাবি জানাই।’’এ বিষয়ে বাদী মো. জুয়েল রানা বলেন, ‘‘যাদের নাম দেওয়া হয়েছে, তারা আগে আওয়ামী লীগের সঙ্গে ছিল। পরবর্তীতে হয়তো দল বদল করেছে।’’মামলায় যাদের স্বাক্ষী করা হয়েছে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও এই বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।এইদিকে এই মামলাকে ঘিরে আওয়ামী লীগের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। আওয়ামী লীগের এক পক্ষের দাবি সম্প্রতি দেবীগঞ্জে দেওয়াল লিখন, লিফলেট বিতরণের সাথে জড়িতদের সম্পর্কে পুলিশের নিকট তথ্য থাকলেও তাদের নাম মামলায় অজ্ঞাত কারণে দেওয়া হয়নি।তারা জানায়, আসামীদের মধ্যে অনেকে যারা গত ১৬ বছর নামকাওয়াস্তে আওয়ামী লীগের সাথে ছিল তাদের আসামী করা হয়েছে। আর যারা আওয়ামী লীগের ব্যক্তি বিশেষের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে এবং এখনো দলের নামে এলাকায় থেকে নানান বিক্ষিপ্ত কার্যক্রম পরিচালনা করছে তাদের কারো নাম নেই। অথচ কল রেকর্ড কেলেঙ্কারিতে তারাই জড়িত।এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা বলেন, বিষয়টি আমরাও অবগত হয়েছি। মামলা এখনও তদন্তাধীন পর্যায়ে রয়েছে। কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহান মে দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা
মহান মে দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা Read more

মাদকবাহী নৌকা লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ৫
মাদকবাহী নৌকা লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ৫

মাদকবাহী সন্দেহে নৌকায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড। তবে Read more

নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলেছেন টিউলিপ
নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলেছেন টিউলিপ

ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতেই বাংলাদেশে তার বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা বিচারাধীন। অতীতে তিনি বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রও Read more

লন্ডনে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় পৌনে ৫০০ বিক্ষোভকারী
লন্ডনে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় পৌনে ৫০০ বিক্ষোভকারী

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মাসে ব্রিটিশ সরকার Read more

দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ
দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।সোমবার (২৮ Read more

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী ২ জাহাজ
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী ২ জাহাজ

চট্টগ্রাম বন্দরের জলসীমায় একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ পৌঁছেছে।বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন