রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের শোকে স্তব্ধ তার পরিবার। ছেলের স্মৃতি মনে করে কাঁদছেন বাবা-মাসহ পরিবারের সদস্যরা। স্মরণীয় করে রাখতে শহিদ হিসেবে ঘোষণা ও বিমানবাহিনীর কোনো স্থাপনার নামকরণ তৌকিরের নামে করার দাবি তার বাবার।গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহীর সপুরা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন পাইলট তৌকির ইসলাম সাগর। আজ বুধবার দুপুরে ছেলের কবরের পাশে এসে কাঁদতে দেখা যায় বাবা তহুরুল ইসলামকে।জানা যায়, চলতি বছরই তৌকিরের পদোন্নতির সম্ভাবনা ছিল। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে আলোচনাও হয়। কিন্তু সেই সফলতা আসার আগেই চির বিদায় নিলেন মেধাবী এই কর্মকর্তা। আগামী দিনে তাকে স্মরণীয় করে রাখতে বিমানবাহিনীর সহযোগিতা চান তহুরুল। ছেলেসহ উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত সবার জন্যই দেশবাসীর কাছে দোয়া চান তিনি।তৌকিরের বাবা তহুরুল ইসলাম বলেন, ‘তৌকির শুধুমাত্র আমার ছেলেই ছিল না, সে ছিল আমার বন্ধুর মতো। মানুষের দোষ-ত্রুটি থাকে। কিন্তু বাবা হিসেবে আমি ছেলের কোনো দোষ বলতে পারব না। ছেলের কাছে ব্যর্থ বাবা হলাম। ছেলের লাশ আমাকে বইতে হলো, এর চেয়ে কষ্টের কিছু নাই।’তিনি বলেন, ‘আমি প্রথমে শুনেছিলাম সে সিএমএইচে ট্রিটমেন্টে ছিল। আমি তখন বহুবার বলেছিলাম, ‘আল্লাহ তুমি আমার জীবনটা নাও, নিয়ে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দাও।’ছেলে সম্পর্কে বাবা বলেন, ‘আমাদের ছেলে অমায়িক। সে বিভিন্ন জায়গায় অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। যশোর সিএমএইচে সাড়ে তিন মাসের একটি কোর্স করেছে, সেখানে তৌকির ফার্স্ট হয়েছে। গত ১০ তারিখে ইন্ডিয়াতে একটি ট্রেনিং করেছে, সেখানে সে গোল্ড কয়েন পেয়েছে। তৌকির ভালো ছেলে, তার কোনো দোষ ছিল না।’তহুরুল বলেন, ‘আমরা চাই, বাংলাদেশ বিমানবাহিনীর তরফ থেকে শহিদ খেতাব দিয়ে তার নামে যেকোনো একটি গেট বা ব্রিজ—এই রকম স্মৃতি হিসেবে লিখনিতে থাক, ইতিহাসের পাতায়, বাংলাদেশের লিখনিতে তৌকির ইসলাম থাক। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আমার দেশের গর্ব, সে জাতিকে তার জীবন উৎসর্গ করে গেল।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুমিন জীবনে পবিত্র কোরআনকে প্রাধান্য দেবে যেসব কারণে
মুমিন জীবনে পবিত্র কোরআনকে প্রাধান্য দেবে যেসব কারণে

কোরআনে কারিম মহান আল্লাহর বাণী, জ্ঞানের খনি। কোরআন মাজিদ মানুষকে পরিচালিত করে সঠিক পথে। আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই এ কোরআন সঠিক Read more

বরিশাল মিডিয়াকে কাঁদিয়ে না ফেরার দেশে আরেফিন তুষার
বরিশাল মিডিয়াকে কাঁদিয়ে না ফেরার দেশে আরেফিন তুষার

বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো চীফ আরেফিন তুষার (৪০) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া Read more

কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৪ জন গ্রেপ্তার
কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৪ জন গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত Read more

বিপ্লবীদের খুন করে চেতনা দমানো যায় না: জামায়াত আমির
বিপ্লবীদের খুন করে চেতনা দমানো যায় না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘হাদিরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা Read more

উলিপুরে ক্ষেতমজুর সমিতির ৯ম সম্মেলন অনুষ্ঠিত
উলিপুরে ক্ষেতমজুর সমিতির ৯ম সম্মেলন অনুষ্ঠিত

''কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই, এই মুহূর্তে পল্লী রেশন, চালু কর করতে হবে'' এই  প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের Read more

ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত স্টেশন অফিসার, নিশ্চুপ কর্তৃপক্ষ
ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত স্টেশন অফিসার, নিশ্চুপ কর্তৃপক্ষ

পঞ্চগড়ের দেবীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাজিব ভূঞার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও টনক নড়েনি ফায়ার সার্ভিস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন