চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড়ে সংঘটিত পুলিশের ওপর হামলার ঘটনার পর ৫১ দিন ধরে পলাতক থাকা ছিনতাইচক্রের মূল হোতা অবশেষে ধরা পড়েছে পুলিশের জালে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তার করা হয় চক্রের প্রধান হিসেবে চিহ্নিত আরিফ হোসেন ওরফে মেহেদী হাসানকে। পুলিশের ভাষ্যমতে, এ অপরাধী দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের মহড়া, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে আসছিল।গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, এসব অস্ত্র সে ব্যবহার করত ছিনতাই ও সন্ত্রাসী তৎপরতায়। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে এবং সে একজন পেশাদার অপরাধী।প্রসঙ্গত, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি রাতে ডবলমুরিং থানার অধীনস্থ বারেক বিল্ডিং মোড়ের এক নির্জন ফাঁকা প্লটে পুলিশের একটি টহল দল অভিযান চালায়। সেসময় সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্যরা পুলিশের দলটিকে ঘিরে ফেলে।সংঘর্ষের এক পর্যায়ে চক্রনেতা আরিফ হোসেন পুলিশের ওপর হামলা চালায় এবং ছুরি দিয়ে দুই পুলিশ সদস্যকে গুরুতর জখম করে পালিয়ে যায়। আহত দুই পুলিশ সদস্যকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম সময়ের কণ্ঠস্বর-কে জানান, “ফেব্রুয়ারির হামলার পর থেকেই আমরা আরিফকে ধরার জন্য গোপনে নজরদারি চালিয়ে আসছিলাম। অবশেষে আজ ভোরে আমাদের সফল অভিযান তাকে ধরতে সক্ষম হয়েছে। তার কাছ থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছে, তা ব্যবহার করে সে নানা অপরাধে জড়িত ছিল বলেই প্রাথমিক তদন্তে জানা গেছে।”তিনি আরও বলেন, তার বিরুদ্ধে চট্টগ্রামের একাধিক থানায় মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি সদস্যদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। আমরা আশাবাদী, খুব শিগগিরই পুরো চক্রটি ধরা পড়বে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালমনিরহাটে এক সপ্তাহ ধরে নিখোঁজ মিরাজ
লালমনিরহাটে এক সপ্তাহ ধরে নিখোঁজ মিরাজ

এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সন্ধান মিলেনি হাফিজিয়া মাদরাসা পড়ুয়া ছাত্র মিরাজ বাবুর (১৪)। নিখোঁজ মিরাজ বাবু লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার Read more

কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য, গুণগত মান সনদ বিহীন পণ্য বিক্রিসহ নানা অভিযোগে কুমিল্লায় চারটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৩০ Read more

আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ
আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

কারিগরি ও উচ্চশিক্ষা নামে স্বতন্ত্র মন্ত্রণালয় এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ছয় দফা দাবিতে সারা দেশের ন্যায় আশুলিয়ার সড়কে বিক্ষোভ Read more

বাংলাদেশকে নিয়ে আকাশ চোপড়ার সমালোচনার জবাব দিলেন জাকের
বাংলাদেশকে নিয়ে আকাশ চোপড়ার সমালোচনার জবাব দিলেন জাকের

আর মাত্র একদিন পরেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ টি-টোয়েন্টির নতুন আসর। যেখানে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, হংকং ও Read more

ফুলহ্যামে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান
ফুলহ্যামে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব ফুলহ্যামের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়েও Read more

মেয়র পদে শপথ ইস্যুতে ইশরাক হোসেন-আসিফ মাহমুদের পাল্টাপাল্টি বক্তব্য
মেয়র পদে শপথ ইস্যুতে ইশরাক হোসেন-আসিফ মাহমুদের পাল্টাপাল্টি বক্তব্য

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা আন্দোলনের মধ্যেই সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন