জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি মসজিদের সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার সময় বিষাক্ত গ্যাসে দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ।নিহতরা হলেন জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামের সুরুজ মণ্ডলের ছেলে মোশারফ হোসেন (৩৫) এবং একই গ্রামের জোনাব মণ্ডলের ছেলে জদু মণ্ডল (৫০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।মাদারগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মো. রইচ উদ্দিন জানান, নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে প্রথমে জদু মণ্ডল নিচে নামেন। সেখানে থাকা বিষাক্ত গ্যাসে তিনি অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে ভাতিজা মোশারফ ট্যাংকে নামলে তিনিও অজ্ঞান হয়ে যান।খবর পেয়ে মাদারগঞ্জ ও জামালপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সালেহ মাহাদী বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।এ বিষয়ে ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদিকে গুলি চালায় ফয়সাল, বাইকের চালক ছিলেন আলমগীর: ডিএমপি
হাদিকে গুলি চালায় ফয়সাল, বাইকের চালক ছিলেন আলমগীর: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটাসাইকেল চালককে Read more

ওয়াজ মাহফিলে দোকান বসানো নিয়ে বিরোধ; ছুরিকাঘাতে যুবক খুন
ওয়াজ মাহফিলে দোকান বসানো নিয়ে বিরোধ; ছুরিকাঘাতে যুবক খুন

পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ওয়াজ মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সুজন মোল্লা (২৮) নামে এক যুবকের মৃত্যু। বুধবার Read more

চাঁদপুরে প্রকাশ্যে ইলিশ শিকার, প্রশাসন নির্বিকার
চাঁদপুরে প্রকাশ্যে ইলিশ শিকার, প্রশাসন নির্বিকার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের মধ্যে প্রকাশ্য দিবালোকেই চলছে ইলিশ শিকার। প্রশাসনের নিষেধাজ্ঞা Read more

তেঁতুলিয়ায় পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার
তেঁতুলিয়ায় পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবনের টয়লেট থেকে আল হাবিব (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন