ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর মঙ্গলবার রাত ৯টায় চার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।রাতে প্রায় দুই ঘণ্টার ওই বৈঠক শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, ‘আমরা চারটা দলই বলেছি—বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি—সবাই আমরা ঐক্যবদ্ধভাবে বলেছি যে আমরা অবশ্যই সরকারের পাশে অতীতেও ছিলাম, এখনো আছি, সামনেও ইনশাআল্লাহ এই সরকারের পাশে থাকব।’মঙ্গলবার রাত ৯টা থেকে শুরু হওয়া এ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন।এনসিপির পক্ষে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে গাজী আতাউর রহমান ছাড়াও দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বৈঠকে অংশ নেন।বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।ইসলামী আন্দোলনের আতাউর রহমান বলেন, ‘দেশের উদ্ভূত পরিস্থিতিতে’ প্রধান উপদেষ্টা হঠাৎ করেই এ ‘জরুরি’ বৈঠকে তাদের আমন্ত্রণ জানান।আলোচনার বিষয়বস্তু তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে গতকাল থেকে আজকে যে ঘটনাগুলো ঘটেছে, তিনি (ইউনূস) বলেছেন যে পরাজিত শক্তি, বিশেষ করে ফ্যাসিবাদী শক্তির দোসররা, বিভিন্নভাবে চাচ্ছে এই পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্য এবং পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে দেশে একটি অস্থিরতা তৈরি করা যায়, জনমনে আতঙ্ক ছড়ানো যায়, রিউমার ছড়ানো যায়।‘মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের মূল বিষয় ছিল—যাতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য-সংহতি অটুট থাকে এবং রাজনৈতিকভাবে যাতে আগামীতে ফ্যাসিবাদী শক্তি কোনো সুযোগ নিতে না পারে। এজন্য যাতে সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভেদ বা বিরোধ না থাকে।’আতাউর রহমান বলেন, ‘আমরা বলেছি, রাজনৈতিক দল হিসেবে একেক দলের একেক রকম বক্তব্য থাকবে, সমালোচনাও থাকবে। সামনে যেহেতু নির্বাচন হবে, নির্বাচনের আগে একদল অন্য দলের বিরুদ্ধে সমালোচনা করবে, এটা স্বাভাবিক।“কিন্তু আমরা একটা প্রশ্নে সবার মধ্যে একমত, সেটা হল—আওয়ামী ফ্যাসিবাদ যাতে আবার পুনর্বাসিত হতে না পারে, তারা যাতে দেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, দেশের বিরুদ্ধে কোনো রকম তৎপরতা চালাতে না পারে, এই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি।’জামায়াতে ইসলামী ও এনসিপি এই আন্দোলনের পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হাত দেখতে পাওয়ার কথা বলেছে।ইসলামী আন্দোলনও যে একই ধারণা পোষণ করছে, সে কথা তুলে ধরে আতাউর রহমান বলেন, ‘আমরা একটা বিষয়ে বিশেষভাবে ইঙ্গিত করেছি, স্পষ্টভাবে, সেটা হল—বারবার আমরা দেখছি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ সচিবালয়, যেটা সেক্রেটারিয়েট, এই সেক্রেটারিয়েট বারবার আক্রান্ত হচ্ছে।“এটা কেন হচ্ছে? অতীতে যে সমস্ত রাজনৈতিক সরকার ছিল, তখন তো এভাবে সচিবালয় আক্রান্ত হত না। এখন এই সরকারের আমলে আমরা দেখলাম, বেশ কয়েকবার সচিবালয় অরক্ষিত। সচিবালয় এভাবে অরক্ষিত কেন থাকে? এখানে কি গোয়েন্দা ব্যর্থতা আছে? নাকি প্রশাসনিক কোনো ব্যর্থতা আছে? আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে কি না—এই বিষয়টি গভীরভাবে সরকার যেন অনুসন্ধান করে দেখে, এই ব্যাপারে আমরা জোরালোভাবে কথা বলেছি।’তিনি বলেন, ‘আরেকটা বিষয় হল, আগামী জাতীয় নির্বাচন। আগামী জাতীয় নির্বাচনে তো আমরা যে রাজনৈতিক দলগুলো আছি, এই সব রাজনৈতিক দলগুলোই আবার নির্বাচনে একে অপরের বিরুদ্ধে প্রচারণায়, সমালোচনায় এবং ক্যাম্পেইনে মাঠে নামবে। অতএব সরকারকে তখন শুধু আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা নয়, বরং আমাদের রাজনৈতিক দলগুলোকেও নিয়ন্ত্রণ করতে হবে।“এজন্য আমরা বলছি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে হবে এবং প্রশাসনিকভাবে সরকার যেন মজবুত হয়, আরও কঠোর হয় এবং সবকিছুকে কঠিনভাবে দমন করে।’প্রশাসনে, আইন-শৃঙ্খলা বাহিনীতে এখনো ‘ফ্যাসিবাদের দোসর’ কেউ আছে কি না খুঁজে দেখার তাগিদ দিয়ে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, “গোপালগঞ্জে আমরা যেটা দেখলাম, সেখানে টোটালি গোয়েন্দা ব্যর্থতা এবং প্রশাসনিক ব্যর্থতা তো আছেই। এই জাতীয় ঘটনা অন্যান্য জেলায়ও সামনে ঘটতে পারে।“এজন্য আমরা বলেছি প্রশাসনকে কঠোর হতে হবে। সরকারকে আরও মজবুতভাবে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে, সঠিক ভূমিকা পালন করতে হবে।’আগামীতে যাতে একটা সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, সে ব্যাপারে বৈঠকে ‘সবাই একমত হয়েছে’ মন্তব্য করে আতাউর রহমান বলেন, “সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য আমরা সবাই একযোগে কাজ করব—এই ব্যাপারেও আমরা সবাই একমত হয়েছি।” এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিষ্ঠার দুই দশকে নির্মাণ হয়নি ধামইরহাট পৌরসভার নিজস্ব ভবন
প্রতিষ্ঠার দুই দশকে নির্মাণ হয়নি ধামইরহাট পৌরসভার নিজস্ব ভবন

প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে গেলেও ধামইরহাট পৌরসভার নিজস্ব কোনো ভবন তৈরি করা সম্ভব হয়নি। উপজেলার সদর এলাকার একটি ভাড়া ভবনের Read more

বিশ্বে বায়ু দূষণে শীর্ষে বাগদাদ, ঢাকাও ‘অস্বাস্থ্যকর’
বিশ্বে বায়ু দূষণে শীর্ষে বাগদাদ, ঢাকাও ‘অস্বাস্থ্যকর’

বিশ্বজুড়ে বায়ু দূষণ এখন জনস্বাস্থ্যের এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। শহরের বাতাসে বিষাক্ত কণার মাত্রা দিন দিন এমনভাবে বাড়ছে যে Read more

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাপ্তাহিক ছুটির দিনে অনেকে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটায় গিয়ে যদি দেখেন মার্কেট বন্ধ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। তাই বাসা থেকে বের Read more

ধাওয়া খেয়ে সেনা ক্যাম্পে আশ্রয় নিল ভুয়া পুলিশ, অতঃপর..
ধাওয়া খেয়ে সেনা ক্যাম্পে আশ্রয় নিল ভুয়া পুলিশ, অতঃপর..

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় থেকে এক ভূয়া পুলিশকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২ টায় Read more

আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি
আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় চ্যালেঞ্জ। Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন মাসুমা
উত্তরায় বিমান বিধ্বস্ত: ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন মাসুমা

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ৫ দিন পর মারা গেলেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন