রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সায়মা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে চলছে শোকের মাতম। অধিক শোকে পাথরের মতো স্থির হয়ে ক্ষীণস্বরে কাতরাচ্ছে মা রিনা বেগম।নিহত শিশু শিক্ষার্থী হলো গাজীপুরের সিটি কর্পোরেশনের বির্প্লবর্তা গ্রামের শাহ আলমের মেয়ে সায়মা আক্তার (৯)।তার একমাত্র বড় ভাই সাব্বির হোসেন এবার মাইলস্টোন স্কুল থেকেই এসএসসি পাশ করেছে। নিহত সায়মার কবর খোঁড়া হয়েছে বাড়ির আঙিনাতেই। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১ টায় জানাজা নামাজ শেষে মরদেহ রাখা হয়েছে বাড়ির উঠোনে। বড় ভাই সাব্বিরের বোন হারানোর আর্তনাতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। বাবা দূর কবরস্থানের সামনে দাঁড়িয়ে রয়েছে। শোকে কাতর মায়ের পাশে গ্রামের মহিলারা বসে রয়েছে। সবার চোখের পানিতে পরিবেশটা ভারী হয়ে উঠেছে।নিহতের বাবা শাহ আলম জানান, ‘আমার বন্ধু ফোন করে জানায় স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে। এরপর আমরা সারারাত খোঁজাখুঁজি করেও পাইনি। রাত ৮ টার পর জানতে পারি সিএমএসে মরদেহ রয়েছে। পরে আমার সন্তান নিয়ে লাশ নিয়ে এসেছে। গতরাতেও মেয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। কতবার চুমো দিয়েছে রাতে তার হিসাব নেই। এরপর আর মায়ের সঙ্গে কথা হয়নি। আমার মা আর আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে না। এই কষ্ট কিভাবে সইবো।’সায়মার মা রিনা বেগম বলেন, ‘ছোট্ট সায়মার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে। কিন্তু এক বিভীষিকাময় দুর্ঘটনায় থেমে গেলো সেই স্বপ্নপথ। প্রতিদিন আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতাম। গতকাল আমার এক ভাই স্কুলে নিয়ে যায়। পরে ফেসবুকে জানতে পারি স্কুলে বিমান দুর্ঘটনা হয়েছে। আমার মা স্কুলে যাওয়ার আগে বলে গেলো, মা স্কুলে গেলাম, টা টা। এরপর আর মার সঙ্গে কথা হয়নি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত সে দেশের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির Read more

মান্দায় সাংবাদিকের বাড়িতে বিএনপি নেতার হামলা-ভাঙচুর, আহত ৪
মান্দায় সাংবাদিকের বাড়িতে বিএনপি নেতার হামলা-ভাঙচুর, আহত ৪

নওগাঁর মান্দায় প্রতিপক্ষ বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিক রায়হান আলীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় সাংবাদিক Read more

ইসিতে নিবন্ধনের আবেদন, শাপলা প্রতীক চাইল এনসিপি
ইসিতে নিবন্ধনের আবেদন, শাপলা প্রতীক চাইল এনসিপি

রাজনৈতিক দল হিসেবে শাপলা, কলম ও মোবাইল প্রতীক পাওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি Read more

মাধ্যমিক শিক্ষার্থীদের সাড়ে ১২ কোটি পাঠ্যবই দেবে সরকার
মাধ্যমিক শিক্ষার্থীদের সাড়ে ১২ কোটি পাঠ্যবই দেবে সরকার

২০২৬ শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের লক্ষ্যে সরকার মোট ১২ কোটি ৫৩ লাখ পাঠ্যবই ছাপা, বাঁধাই ও Read more

এক ইঞ্চি মাটি নিয়েও চুক্তি হবে না, ট্রাম্পকে আফগানিস্তানের হুঁশিয়ারি
এক ইঞ্চি মাটি নিয়েও চুক্তি হবে না, ট্রাম্পকে আফগানিস্তানের হুঁশিয়ারি

আফগানিস্তানের রাজধানী কাবুলে বাগরাম বিমানঘাঁটি ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে তালেবানের যোদ্ধারা যখন কাবুল ঘিরে ফেলে তখন Read more

আটকের পর নেতাকর্মীদের যা বললেন রাহুল গান্ধী
আটকের পর নেতাকর্মীদের যা বললেন রাহুল গান্ধী

ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং এবং কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন নেতাকে দেশটির পুলিশ আটক করেছে।বিজেপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন