২০২৬ শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের লক্ষ্যে সরকার মোট ১২ কোটি ৫৩ লাখ পাঠ্যবই ছাপা, বাঁধাই ও সরবরাহের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।গতকাল বুধবার (২২ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪২তম সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে উপস্থাপিত তিনটি প্রধান ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চুয়ালি এ সভায় সভাপতিত্ব করেন।মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, প্রস্তাবিত বইগুলো ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য, যা মাধ্যমিক স্কুল, দাখিল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি উভয় সংস্করণে বিতরণ করা হবে।ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই ছাপার জন্য মোট ১৩৭ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এতে চার কোটি ৩৬ লাখ কপি বই ছাপানো হবে, যা ৯৮টি দরপত্রের মধ্যে থেকে নির্বাচিত ৭৭টি প্রতিষ্ঠান দ্বারা ছাপানো হবে।সপ্তম শ্রেণির পাঠ্যবই ছাপতে ১৫০ কোটি এক লাখ টাকা ব্যয়ে চার কোটি ১৫ লাখ কপি বই ছাপানো হবে। এতে ১০০টি দরপত্রের মধ্যে থেকে ৯১টি প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।অষ্টম শ্রেণির পাঠ্যবই ছাপার জন্য ৯০টি সংস্থা দ্বারা ১৫৬ কোটি ৯২ লাখ টাকার চুক্তিতে চার কোটি দুই লাখ কপি বই মুদ্রণ করা হবে।সংস্থাগুলো প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছে। তিনটি প্রস্তাবই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে উপস্থাপন করা হয়।পর্যালোচনার পর কমিটি প্রতিটি শ্রেণির জন্য ব্যয়ের কাঠামো, দরপত্র প্রক্রিয়া ও কাজের পরিমাণ বিশ্লেষণ করে প্রস্তাবগুলো অনুমোদনের জন্য সুপারিশ করে।প্রতি বছর সরকার দেশের স্কুল শিক্ষার্থীদের জন্য কয়েক কোটি বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণ ও বিতরণ করে, যাতে সবার শিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত হয় এবং ঝরে পড়া রোধ করা যায়।প্রতিটি শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই এসব বই সময়মতো মুদ্রণ ও বিতরণ নিশ্চিত করা শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচিত হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হ্যাকারের টার্গেটে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট
হ্যাকারের টার্গেটে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে Read more

ইবির ‘এ’ ইউনিটে উপস্থিতি ৯০ শতাংশের বেশি
ইবির ‘এ’ ইউনিটে উপস্থিতি ৯০ শতাংশের বেশি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছের বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৯০.৬৯ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।  বিশ্ববিদ্যালয়ের সাতটি একাডেমিক ভবনে Read more

মাতৃগর্ভ ‘রিজার্ভ’ করে জন্মের পর শিশু বিক্রি, পুলিশের জালে ইন্দোনেশিয়ার পাচার চক্র
মাতৃগর্ভ ‘রিজার্ভ’ করে জন্মের পর শিশু বিক্রি, পুলিশের জালে ইন্দোনেশিয়ার পাচার চক্র

শিশু পাচারের আন্তর্জাতিক এক চক্রকে প্রকাশ্যে এনেছে ইন্দোনেশিয়ার পুলিশ। ২০২৩ সাল থেকে সক্রিয় এই চক্র এ পর্যন্ত অন্তত ২৫টি শিশুকে Read more

পাপিয়া দম্পতির সাড়ে ৩ বছরের কারাদণ্ড
পাপিয়া দম্পতির সাড়ে ৩ বছরের কারাদণ্ড

সোয়া ৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার Read more

ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান
ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান

ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনার যে দাবি করেছেন, তা উড়িয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সদরদপ্তর খাতাম Read more

রামুতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি, বেরিয়ে এল যুবকের মগজ!
রামুতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি, বেরিয়ে এল যুবকের মগজ!

কক্সবাজারের রামুতে ট্রাকের চাপায় সাইফুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাকমারকুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন