নওগাঁর মান্দায় প্রতিপক্ষ বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিক রায়হান আলীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় সাংবাদিক রায়হান আলী সহ চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী রায়হান আলী এশিয়ান টেলিভিশনের নওগাঁর পঞ্চিমাঞ্চল প্রতিনিধি এবং মান্দার পরানপুর ইউনিয়নের পরানপুর দক্ষিন পাড়া গ্রামের বাসীন্দা। শুক্রবার (২৫ এপ্রিল) রাতসাড়ে ৮টার দিকে উপজেলার পরানপুর দক্ষিন পাড়া গ্রামে বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও তার লোকজনের মারপিট ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জেলার সাংবাদিক সংগঠনগুলো। আহতরা হলেন, উপজেলার পরানপুর দক্ষিন পাড়া গ্রামের মৃত তৈয়ম সরদারের ছেলে সোলাইমান আলী সরদার (৬৫), তার ছেলে হুমায়ন আলী (৪০), সাংবাদিক রায়হান আলী (৩৮) ও মৃত কেরামত আলী মোল্লার ছেলে খোদাবক্স আলী (৭০)।অপরদিকে অভিযুক্তরা হলেন, একই এলাকার প্রতিবেশী বিএনপি নেতা এবং লালবর সরদারের ছেলে দেলোয়ার হোসেন (৫২), আব্দুল মতিন (৪৫),আব্দুল হাকিম (৪২),আব্দুল্লাহ (৩৫), হোসাইন (২৮) ও আব্দুর রাকিব (৩০) সহ আরো ১০/১৫ জন।জানা গেছে, সাংবাদিক রায়হান পেশাগত দায়িত্ব পালন করে বাড়ী ফিরছিলেন। শুক্রবার রাত ৮ টার দিকে বাড়ীর সামনে রায়হান আলী পৌঁছলে দলবদ্ধভাবে লাটিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাকে হামলা করে বিএনপি নেতা দেলোয়ার ও তার লোকজন। এসময় তার ডাক চিৎকারে তার বাবা ও বড় ভাই এবং বড় চাচা এগিয়ে আসলে তাদের উপর উপর্যপুরি লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই চারজন গুরুত্বর আহত হন।সাংবাদিক রায়হান আলী দৌঁড়ে পালিয়ে গিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করেন। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও বাড়িঘরে ভাংচুর চালানো হয়। পরে পুলিশে সহযোগিতায়  আহতদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলায় রায়হান আলীর বাবার মাথায় চারটি সেলাই, বড় ভাইয়ের মাথায় ধারালো অস্ত্রের কুপে ৯টি সেলাই দেয়া হয়েছে। এছাড়া বড় আব্বার কোমরে ধারালো অস্ত্রের আঘাত ও মেরুদন্ডের হাড় ফেটে গেছে ও দুই হাত ভেঙ্গে গেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার নাক ও মুখ দিয়ে রক্ত পড়ছে।এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক রায়হান আলী বলেন,  দেলোয়ার হোসেনদের বিরুদ্ধে জমি সংক্রান্ত একটি মামলা ছিল। মামলাটি তুলে নিতে দীর্ঘদিন থেকে চাপ দিয়ে আসছিল। এসব বিষয় নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ হয়। এতে তারা আরো ক্ষিপ্ত ছিলো। পূর্ব পরিকল্পিত ভাবে তারা আমার এবং আমার পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে মারপিট ও বাড়িঘর ভাংচুর করে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবী জানাই।এব্যাপারে বক্তব্য নিতে অভিযুক্ত দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা: ইকরামুল বারী টিপু বলেন,  দেলোয়ার বিএনপি নেতা হিসেবে তো মারধর করেনি। তবে যতটুকু শুনেছি জায়গা জমি নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। এছাড়া মামলাও আছে।এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)  মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ বলেন, যখন সাংবাদিক রায়হান আলীর উপর হামলা হয় তখন তিনি ফেসবুক লাইভে যুক্ত হয়ে সহায়তা চেয়েছেন। তবুও দেরিতে পুলিশ ব্যবস্থা নিয়েছে। প্রশাসনের আরও দ্রুত প্রদক্ষেপ গ্রহণ কামনা করেছিলাম। শুধু তাকেই নয় তার পরিবারের সদস্যদের উপরও হামলা হয়েছে।সাংবাদিকদের ওপর হামলায় বোঝা যায় গণমাধ্যম বর্তমান সময়েও নিরাপদ নয়। এভাবে একের পর এক সাংবাদিকদের ওপর হামলা করে গণমাধ্যমকে যারা থামিয়ে দিতে চায় তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠিন শাস্তির দাবি করছি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে Read more

মালদ্বীপ ভ্রমণেচ্ছু ও প্রবাসী বাংলাদেশিদের কঠোর সতর্কতা জারি
মালদ্বীপ ভ্রমণেচ্ছু ও প্রবাসী বাংলাদেশিদের কঠোর সতর্কতা জারি

মালদ্বীপে ভ্রমণেচ্ছু ও কর্মরত প্রবাসী কর্মীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের Read more

খাগড়াছড়িতে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮
খাগড়াছড়িতে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮

খাগড়াছড়ির রামগড়ে তুচ্ছ ঘটনায় সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে আবুল কালাম (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত Read more

বৃদ্ধের চুল-দাড়ি কাটার ঘটনায় গ্রেপ্তার ১
বৃদ্ধের চুল-দাড়ি কাটার ঘটনায় গ্রেপ্তার ১

ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দকে (৭০) ধরে জোর করে চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল Read more

আমতলীতে খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার
আমতলীতে খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের তাফালবাড়িয়া খাল থেকে রিফাত (১২) নামের এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ Read more

পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঘটনা ঘটার পর এলাকায় ব্যাপক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন