উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারের সদস্যরা রাজশাহী থেকে ঢাকায় এসে পৌঁছেছেন।সোমবার (২১ জুলাই) বিকেল ৫টা ১৮ মিনিটে বিশেষ একটি ফ্লাইটে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারা। সন্ধ্যা ৬টার দিকে তারা ঢাকায় পৌঁছান।তবে, রওনা হওয়ার আগে মা সালেহা খাতুন ও বাবা তোহরুল ইসলাম জানতেন না তাদের সন্তান তৌকির আর নেই। তারা জানতেন তৌকির জীবিত ও চিকিৎসাধীন আছেন।বিশেষ ওই বিমানে মা-বাবার সঙ্গে আরও ছিলেন তৌকিরের স্ত্রী, বোন সৃষ্টি খাতুন ও তার স্বামী ডা. তুহিন ইসলাম।বিষয়টি নিশ্চিত করেন তাদের গাড়িচালক আলী হাসান।বাড়িতে বর্তমানে তৌকিরের চাচাতো মামা রফিকুল ইসলাম ও গাড়িচালক আলী হাসান রয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকে রাজশাহী নগরীর উপশহরের তিন নম্বর সেক্টরের ‘আশ্রয়’ নামের ভাড়া বাড়িতে স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভিড় করতে দেখা যায়। বাড়ির মালিক আতিকুল ইসলাম বলেন, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মা-বাবা ও বোন জামাই ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে তার মৃত্যুর খবর জানতেন না। পরিবারের সদস্যরা জানেন সাগর জীবিত ও চিকিৎসাধীন রয়েছেন।তৌকির ইসলামের বড় চাচা মতিউর রহমান বলেন, ঢাকায় রওনা হওয়ার আগে তৌকিরের বাবা-মাকে নিহতের খবর জানানো হয়নি। গত বছর তৌকির ইসলাম বিয়ে করেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তার স্ত্রী ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমায়ের কন্ঠস্বরের সংবাদ প্রকাশের পর সড়ক মেরামত
সমায়ের কন্ঠস্বরের সংবাদ প্রকাশের পর সড়ক মেরামত

জামালপুরের দেওয়ানগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে মিতালী থেকে সানন্দবাড়ী যাওয়ার পথে মিতালী বাজারের উত্তর পাশে মেইন রাস্তা ধসে গিয়ে সড়কের বেহাল Read more

জেট ফুয়েলের দাম বাড়িয়ে আবার স্থগিত ঘোষণা
জেট ফুয়েলের দাম বাড়িয়ে আবার স্থগিত ঘোষণা

মার্চ মাসের জন্য জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে।বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি Read more

‘তেল নিতে হলে বাধ্যতামূলক ফুয়েল কার্ড থাকতে হবে’
‘তেল নিতে হলে বাধ্যতামূলক ফুয়েল কার্ড থাকতে হবে’

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আগামী ১ এপ্রিল থেকে পাম্প হতে তেল সংগ্রহের করতে বাধ্যতামূলক ফুয়েল কার্ড লাগবে বলে জানানো হয়েছে। উপজেলা Read more

পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় জয় পেল বাংলাদেশ
পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় জয় পেল বাংলাদেশ

২০২২ সালে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ। সেবার পাকিস্তানকে হারিয়ে ইতিহাস রচনা করেছিল বাংলাদেশের মেয়েরা। এবার Read more

চুয়াডাঙ্গায় ভরা মৌসুমেও ইলিশের সরবরাহ কম, দাম চড়া
চুয়াডাঙ্গায় ভরা মৌসুমেও ইলিশের সরবরাহ কম, দাম চড়া

সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম বলা হয়। কিন্তু এই ভরা মৌসুমে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ইলিশ মাছের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন