জামালপুরের দেওয়ানগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে মিতালী থেকে সানন্দবাড়ী যাওয়ার পথে মিতালী বাজারের উত্তর পাশে মেইন রাস্তা ধসে গিয়ে সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে।দেওয়ানগঞ্জে টানা বৃষ্টিতে সড়কের ধস, ভেঙে পড়ার আশঙ্কা- এই শিরোনামে অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমানের নজরে আসে। পরে তিনি সড়কের মেরামতের জন্য ব্যবস্থা করেন।জনপ্রিয় কুটি মানুষের আস্থা অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের সংবাদ প্রকাশের ৪ দিন পর ২৩ জুন সোমবার বিকেল থেকে মেরামত শুরু হয়। এরপর মেরামত শেষ হলে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। মেরামত কাজ শেষ হলে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান স্থানীয় বাসিন্দারা।একমাত্র এ সড়কটিতে প্রতিদিন শতাধিক যানবাহনসহ হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করে। ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। দ্রুত মেরামত না করলে যেকোনো সময় সড়কের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা বোধ করছেন স্থানীয়রা।দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান জানান, সংবাদ প্রকাশে এবং স্থানীয়দের অবহিত করার পর আমার নজরে আসে এবং এই মিতালী বাজার সড়কের মেরামতের ব্যবস্থা করি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীতে ব্লকেট তুলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
রাজবাড়ীতে ব্লকেট তুলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ব্লকেড করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে দুই Read more

ডাকসু নির্বাচন স্থগিত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার
ডাকসু নির্বাচন স্থগিত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় আগামীকাল পর্যন্ত স্থগিত থাকবে। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে Read more

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০
নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) Read more

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা এবং বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান Read more

ইবির আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৭০ জনের বেশি নতুন আইনজীবী
ইবির আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৭০ জনের বেশি নতুন আইনজীবী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রথম দুই ব্যাচ থেকে ৭০ জনের বেশি শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী Read more

খুলনায় যুবককে কুপিয়ে জখম
খুলনায় যুবককে কুপিয়ে জখম

খুলনায় সন্ত্রাসীদের হামলায় মো. আ. আজিজ (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন