২০২২ সালে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ। সেবার পাকিস্তানকে হারিয়ে ইতিহাস রচনা করেছিল বাংলাদেশের মেয়েরা। এবার নিজেদের দ্বিতীয় আসরের প্রথম ম্যাচেই জয় পেল বাংলাদেশ। এবারও প্রতিপক্ষ সেই পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের নারীরা দ্বিতীয় জয় পেল ১১৩ বল হাতে রেখে, পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে।কলম্বোতে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে ১৩০ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। মামুলি এই লক্ষ্যে খেলতে নেমে ৭ রানেই ফারজানা হককে হারায় বাংলাদেশ। ৩৫ রানের মাথায় বিদায় নেন শারমিন আক্তার সুপ্তাও। তবে তৃতীয় উইকেটে ওপেনার রাবিয়া হায়দার ঝিলিক ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত জুটিতে সহজ জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। ঝিলিক ও জ্যোতি ৭৭ বলে ৬২ রানের নান্দনিক এক জুটি গড়েন। ৪৪ বলে ২৩ রান করে দলীয় ৯৭ রানে আউট হন জ্যোতি। তবে এরপরও ঝলক দেখাতে থাকেন ঝিলিক। শেষ পর্যন্ত মাঠে থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। খেলেছেন ৭৭ বলে ৫৫ রানের দুর্দান্ত এক ইনিংস। হাঁকিয়েছেন ৭টি চার। আরেক পাশে ১৯ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সোবহানা মোস্তারি। তাতে পরপর দুই বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর কৃতিত্ব দেখাল বাংলাদেশের নারীরা।এর আগে, মারুফা আক্তার-স্বর্ণা আক্তারদের বোলিং আগুনে পুড়ে ৩৮.৩ ওভারে ১২৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের মেয়েরা। মারুফা তার ও ইনিংসের প্রথম ওভারেই ফিরিয়েছেন ওমাইমা সোহাইলকে। পরের বলেই বোল্ড করেছেন দুর্দান্ত ফর্মে থাকা সিদ্রা আমিনকে। পাকিস্তানের ধ্বংসের শুরু সেখানেই। তবে তৃতীয় উইকেটে ওপেনার মুনিবা আলি ও চারে নামা রামিন শামীম ৪২ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। পাকিস্তান যখন জুটি গড়ে সামনে আগানোর স্বপ্ন দেখছে তখন আঘাত হানেন স্পিনার নাহিদা আকতার। ৩ রানের ব্যবধানে ফিরিয়ে দেন মুনিবা (৩৫ বলে ১৭) ও রামিনকে (৩৯ বলে ২৩)। ৪৭ রানে ৪ উইকেট হারানো দলে পরিণত হয় পাকিস্তান। এরপর ২০ রানের ছোট জুটি গড়েন সিদরা নওয়াজ ও আলিয়া রিয়াজ। সিদরাকে (২০ বলে ১৫) ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবেয়া খান। পাকিস্তান তাদের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রানের জুটি গড়ে ষষ্ঠ উইকেটে। এবার আলিয়াকে (৪৩ বলে ১৩) ফেরান নিশিতা আকতার নিশি। ৯১ রানে ষষ্ঠ উইকেট হারানো পাকিস্তান ৯ উইকেট হারায় ১১৫ রানের মধ্যেই। তবে নয়ে নামা ডায়ানা বেগের ২২ বলে অপরাজিত ১৬ রানে ১২৯ পর্যন্ত করে পাকিস্তান। ইনিংসে তখনো বাকি ছিল ৬৯ বল। বাংলাদেশের হয়ে আজ ছয় বোলার বল করে সবাই উইকেট পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে সফল স্বর্ণা আকতার। ৩ ওভার ৩ বল করে মাত্র ৫ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন তিনি। ২টি করে উইকেট নেন মারুফা ও নাহিদা। বাকি ৩টি উইকেট নেন নিশি, ফাহিমা ও রাবেয়া। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান
জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান

মালয়েশিয়ায় ‘রকস্টার’র শুটিং মাঝেই নতুন লুকে ধরা দিলেন শাকিব খান। এই সিনেমায় তিনটি লুকে দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমার Read more

কোরআনে হাফেজ ছেলের মাথায় পাগড়ী, সফলতায় অঝোরে কাঁদলেন মা
কোরআনে হাফেজ ছেলের মাথায় পাগড়ী, সফলতায় অঝোরে কাঁদলেন মা

‎আমি তিন তিনবার হেফজখানায় এসে ফেরত গিয়েছি। সাহস করতে পারেনি এত ছোট ছেলেকে হেফজখানায় কিভাবে দিব। রাতের বেলায় যখন ঘুমাতে Read more

জামালপুরে রেলপথ অবরোধ করে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ
জামালপুরে রেলপথ অবরোধ করে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ

জামালপুরে নবগঠিত শহর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতারা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর Read more

ভবদহের জলাবদ্ধতা সমাধানের জন্য কাজ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা
ভবদহের জলাবদ্ধতা সমাধানের জন্য কাজ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা

ভবদহের জলাবদ্ধতা একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। সরকার এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে। তবে সবার প্রচেষ্টায় এ বছর Read more

ফিফপ্রো’র বর্ষসেরা একাদশ প্রকাশ, নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ
ফিফপ্রো’র বর্ষসেরা একাদশ প্রকাশ, নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ

২০০৫ সাল থেকে প্রতি বছর প্রকাশিত ফিফপ্রো বর্ষসেরা একাদশে প্রথমবারের মতো স্থান পেল না কোনো ব্রাজিলিয়ান বা আর্জেন্টাইন খেলোয়াড়।বিশ্বজুড়ে প্রায় Read more

নতুন ফিচারে হোয়াটসঅ্যাপে যোগ হবে ফেসবুক প্রোফাইলের লিংক
নতুন ফিচারে হোয়াটসঅ্যাপে যোগ হবে ফেসবুক প্রোফাইলের লিংক

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার চালু করতে যাচ্ছে নতুন একটি ফিচার। আর এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ফেসবুক প্রোফাইলের লিংক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন