কুড়িগ্রামের উলিপুরে একটি নকল সিগারেট উৎপাদনকারী কারখানার সন্ধান পাওয়া গেছে। সোমবার (২১ জুলাই) বিকেলে পৌর সীমান্তে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামের জনৈক আব্দুল মজিদের বাড়িতে এ কারখানার সন্ধান পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ চারজনকে আটক করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।জানা গেছে, ওই গ্রামের মজিদ মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ কারখানায় তৈরি হচ্ছিল জনপ্রিয় ব্র্যান্ডের নকল ‘স্টার’ সিগারেট। সেগুলো উলিপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় বাজারজাত করা হয়।পরে খবর পেয়ে পুলিশ সিগারেট তৈরিকারক চারজনকে আটক করে। এ সময় বিপুল পরিমাণ সিগারেটের মোড়ক, ব্যবহৃত কাগজ, স্টিকারসহ সিগারেট তৈরির বিভিন্ন দ্রব্যাদি জব্দ করা হয়।আটককৃতরা হলেন, আবুল খায়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫), নজিয়ার রহমান (৬০)। তাদের সবার বাড়ি নীলফামারীর জলঢাকা থানার মিরগঞ্জ পাঠান পাড়া গ্রামে।কয়েক স্থানীয় বাসিন্দা জানান, এই বাড়িতে তেমন কেউ থাকে না। সারাক্ষণ বাড়ির গেট বন্ধ থাকে। তবে বেশ কিছুদিন ধরে বাড়িতে দু’একজন বহিরাগত লোক যাতায়াত করতো। বিষয়টি সন্দেহ হয়।উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মালামালসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলে গেল আরও চার শিক্ষার্থী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭
চলে গেল আরও চার শিক্ষার্থী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও চার শিক্ষার্থীর মৃত্যু Read more

ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে: এরদোয়ান
ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে: এরদোয়ান

গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে Read more

শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে গৃহবধূর টাকা হাতিয়ে নিল প্রতারক
শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে গৃহবধূর টাকা হাতিয়ে নিল প্রতারক

পাবনার চাটমোহরে শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে কৌশলে স্বর্ণা খাতুন নামের এক প্রতিবন্ধী গৃহবধূর নিকট থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন