সাহসী ও বিতর্কিত ফ্যাশন স্টেটমেন্টের জন্য প্রায়ই আলোচনায় থাকা উরফি জাভেদ এবার ভিন্ন কারণে সংবাদের শিরোনামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে তার মুখ ও ঠোঁট অস্বাভাবিকভাবে ফোলা দেখা গেছে।  ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, উরফির ঠোঁটে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে, যা দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে এই হঠাৎ পরিবর্তনের আসল কারণ ব্যাখ্যা করেছেন উরফি নিজেই। তিনি জানিয়েছেন, তিনি তার মুখের পুরোনো ফিলার্স অপসারণ করছেন কারণ সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। এ প্রক্রিয়াটি অত্যন্ত যন্ত্রণাদায়ক বলেও তিনি সবাইকে সতর্ক করেছেন।উরফি এর আগেও স্বীকার করেছিলেন যে, তিনি তার ঠোঁটে ফিলার্স ও বোটক্স ব্যবহার করেছেন। এবার তিনি আরও জানিয়েছেন যে, ভবিষ্যতে তিনি আবারও ফিলার্স করাবেন, তবে এবার সুচ ব্যবহার না করে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করবেন।উল্লেখ্য, সম্প্রতি আরও একটি ভিডিওতে উরফির চোখ-মুখ অ্যালার্জির কারণে ফুলে গিয়েছিল। সেই সময় তিনি চিকিৎসকের পরামর্শ চেয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছিলেন। উরফির এ ধরনের খোলামেলা স্বীকারোক্তি এবং তার অভিজ্ঞতা শেয়ার করার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লার হোমনায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
কুমিল্লার হোমনায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লার হোমনা উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. আনিসুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। Read more

দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে নেই: রিজভী
দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে নেই: রিজভী

দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে নেই জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। বহুদলীয় গণতন্ত্র Read more

বিমান দুর্ঘটনায় নিহতদের সিরিজ উৎসর্গ
বিমান দুর্ঘটনায় নিহতদের সিরিজ উৎসর্গ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ১৩৩ রান করা ম্যাচে ১৫ রানে পাকিস্তানের ৫ উইকেট Read more

রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে Read more

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ

ইসরাইরের অধিকৃত ভূখণ্ডে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়।ইসরাইলি গণমাধ্যমের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন