পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ১৩৩ রান করা ম্যাচে ১৫ রানে পাকিস্তানের ৫ উইকেট নিয়েছিল বাংলাদেশ। মিডল অর্ডারে ফিল্ডিংয়ে কিছু ভুলের কারণে ম্যাচ কঠিন হয়ে যায়।শেষ পর্যন্ত জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে দল। এই সিরিজ জয় উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধপ্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের উৎসর্গ করেছেন অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সম্প্রতি বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে এই সিরিজ জয় তাদের উৎসর্গ করতে চাই।’ উত্তরার বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে অধিনায়ক লিটন সম্প্রচার মাধ্যমকে বলেন, ‘দল হিসেবে আমরা ভালো খেলেছি। পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করা উচিত ছিল। কিন্তু আমরা তা পারিনি। শেখ মেহেদি ও জাকের আলীর ব্যাটিং দেখা দারুণ উপভোগ্য ছিল। এটা ১৩০-১৪০ রানের উইকেটই মনে হচ্ছিল। বিশ্বাস ছিল, আমরা এই রান আটকাতে পারবো।’ম্যাচ কঠিন হয়ে যাওয়া প্রসঙ্গে লিটন জানান, তারা কিছু ভুল করেছেন। শেষ দিকে বল সহজে ব্যাটেও আসছিল, ‘আমরা শুরুতে দারুণ বোলিং করেছি। ১২-১৫ পর্যন্ত বোলিং ভালো হয়েছে। এরপর কিছু ভুল করেছি। ক্যাচ ফেলেছি, রান দিয়েছি।  নতুন বলে ব্যাটিং করা এখানে কঠিন, বল পুরনো হলে কিছুটা সহজ।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ
শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বের ৯৪তম শক্তিশালী পাসপোর্ট এটি। বাংলাদেশের পাসপোর্টধারীরা Read more

সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবীতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ Read more

গাজীপুরে বিএনপি’র সাবেক মন্ত্রী ও মেয়র মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
গাজীপুরে বিএনপি’র সাবেক মন্ত্রী ও মেয়র মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

গাজীপুরের সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী আলহাজ্ব অধ্যাপক এম. এ মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপি ও Read more

হাইকোর্টের নির্দেশে লামায় ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন
হাইকোর্টের নির্দেশে লামায় ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে পার্বত্য বান্দরবানের লামায় ২টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে Read more

গিয়াসউদ্দিন বলবন, যে তুর্কি দাস হয়ে উঠেছিলেন দিল্লির সুলতান
গিয়াসউদ্দিন বলবন, যে তুর্কি দাস হয়ে উঠেছিলেন দিল্লির সুলতান

গিয়াসউদ্দিন বলবন আল-বারি জন্মসূত্রে ছিলেন একজন তুর্কি। মঙ্গোলরা তাকে বন্দি করে বাগদাদে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেয়। খাজা জামালউদ্দিন তাকে Read more

ফরিদপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
ফরিদপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের লাগাতার কর্মবিরতি চলছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন