রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কলেজে  বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধ প্রশিক্ষণ বিমান (এফ-৭ বিজিআই) বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশির ভাগই ঐ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬৪ জন। যাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। কিছুক্ষণ পরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের মাঠে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, যার অভিঘাতে আশপাশ কেঁপে ওঠে এবং স্কুল ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) এক বিবৃতিতে দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও হতাহতদের দ্রুত হাসপাতালে প্রেরণ করে।ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ‘এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে। আহতদের মধ্যে ৮৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’বিমানবাহিনীর ইতিহাসে ভয়াবহ দুর্ঘটনার ইতিহাস:বাংলাদেশ বিমানবাহিনীর ইতিহাসে যতগুলো দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে এই দুর্ঘটনাটি সবচেয়ে ভয়াবহ। এর আগেও বেশ কয়েকবার প্রশিক্ষণ বিমানে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। অতীতে একাধিকবার পিটি-৬, ইয়াক-১৩০, এল-৩৯ এবং এফ-৭ বিমান বিধস্ত হয়েছে। তবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়ে এত শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা নজিরবিহীন।প্রায় তিন দশকে বিমানবাহিনীর বড় ৩২টি দুর্ঘটনা:১৯৯১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ বিমানবাহিনীতে ঘটেছে একাধিক দুর্ঘটনা, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু নীচে তুলে ধরা হলো:৯ মে ২০২৪: ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান, কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত; স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ নিহত।২৩ নভেম্বর ২০১৮: এফ-৭ বিজি যুদ্ধবিমান, টাঙ্গাইলে রকেট ফায়ারিং অনুশীলনের সময় বিধ্বস্ত, পাইলট নিহত।১ জুলাই ২০১৮: কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত।২ জানুয়ারি ২০১৮: মিল এমআই-১৭ হেলিকপ্টার, শ্রীমঙ্গলে বিধ্বস্ত কুয়েতি সামরিক কর্মকর্তাসহ।২৬ ডিসেম্বর ২০১৭: দুটি ইয়াক-১৩০ কক্সবাজারে বিধ্বস্ত।১১ জুলাই ২০১৭: ইয়াক-১৩০ চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত, পাইলটেরা ইজেক্ট করেন।২১ জুলাই ২০১৫: এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার, মিরসরাইয়ে জরুরি অবতরণকালে ক্ষতিগ্রস্ত।২৯ জুন ২০১৫: এফ-৭এমবি যুদ্ধবিমান, পতেঙ্গা উপকূলে বিধ্বস্ত, ফ্লাইট লেফট্যানেন্ট তাহমিদ নিহত।১৩ মে ২০১৫: এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার, শাহ আমানত বিমানবন্দরে বিধ্বস্ত, এক প্রশিক্ষক নিহত।৩০ এপ্রিল ২০১৪: পিটি-৬ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।৬ ফেব্রুয়ারি ২০১৪: পিটি-৬ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।২০ মে ২০১৩: এল-৩৯ প্রশিক্ষণ বিমান, যশোরে রানওয়ে থেকে ছিটকে পড়ে।১৪ জুলাই ২০১৩: ন্যাঞ্ছাং এ-৫ যুদ্ধবিমান বিধ্বস্ত।৮ এপ্রিল ২০১২: এল-৩৯ অ্যালবাট্রস জেট ট্রেনার, মধুপুরে বিধ্বস্ত, ফ্লাইট লেফট্যানেন্ট রেজা শরীফ নিহত।২০ ডিসেম্বর ২০১০: পিটি-৬ প্রশিক্ষণ বিমান, বরিশালে বিধ্বস্ত, দুই স্কোয়াড্রন লিডার নিহত।২০১০: এফ-৭এমবি যুদ্ধবিমান, পতেঙ্গায় বিধ্বস্ত।২৩ সেপ্টেম্বর ২০১০: পিটি-৬ প্রশিক্ষণ বিমান, কর্ণফুলী নদীতে বিধ্বস্ত।২২ অক্টোবর ২০০৯: পিটি-৬ ট্রেনার বিমান, বগুড়া সদরে বিধ্বস্ত।১৬ জুন ২০০৯: এফটি-৬ যুদ্ধবিমান, চট্টগ্রামের কর্ণফুলীতে বিধ্বস্ত।৮ এপ্রিল ২০০৮: এফ-৭এমবি যুদ্ধবিমান, টাঙ্গাইলের পাহাড়িয়া গ্রামে বিধ্বস্ত, স্কোয়াড্রন লিডার মোরশেদ নিহত।৯ এপ্রিল ২০০৭: পিটি-৬ ট্রেনিং বিমান, যশোরে বিধ্বস্ত, ফ্লাইট ক্যাডেট ফয়সাল মাহমুদ নিহত।২৪ এপ্রিল ২০০৬: পিটি-৬, কোটচাঁদপুর, ঝিনাইদহে বিধ্বস্ত, ফ্লাইট ক্যাডেট তানজুল ইসলাম নিহত।৭ জুন ২০০৫: এফ-৭এমবি যুদ্ধবিমান, উত্তরায় বহুতল ভবনের সঙ্গে সংঘর্ষ।৭ ফেব্রুয়ারি ২০০৫: পিটি-৬ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।২০০৩: পিটি-৬ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।১৫ নভেম্বর ২০০৩: পাইপার সেসনা এস-২ বিমান বিধ্বস্ত।২৫ ফেব্রুয়ারি ২০০৩: এফটি-৭বি বিমান বিধ্বস্ত।১৯ অক্টোবর ২০০২: এমআই-১৭-২০০ হেলিকপ্টার, কক্সবাজার উখিয়ায় বিধ্বস্ত, চারজন নিহত।৩০ জুলাই ২০০২: এ-৫সি যুদ্ধবিমান, চট্টগ্রামে বিধ্বস্ত, ফ্লাইট লেফট্যানেন্ট আদনান নিহত।৭ জানুয়ারি ২০০১: এফটি-৭বি ট্রেনার যুদ্ধবিমান বিধ্বস্ত, স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মহসিন নিহত।১৭ নভেম্বর ১৯৯৮: ন্যাঞ্ছাং এ-৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত।২৬ অক্টোবর ১৯৯৮: এফ-৭এমবি বিধ্বস্ত।৮ মে ১৯৯৬: একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত।১৯৯৪: একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত।১৯৯৩: দুটি পিটি-৬ ট্রেনিং বিমান সংঘর্ষ, তিন পাইলট নিহত।১৯৯৩: একটি এফটি-৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, ফ্লাইট লেফট্যানেন্ট কুদ্দুস নিহত।৩০ এপ্রিল ১৯৯১: ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ৪০টি এফ-৬ এবং চারটি মিল-৮ হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শায় ভাতার চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে
শার্শায় ভাতার চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় (ভিডব্লিউভি) তালিকাভুক্ত হতদরিদ্র নারীদের মাঝে বিতরণকৃত চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে Read more

রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট

রাজনৈতিক দল, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঘিরে এআই-সৃষ্ট অপতথ্য সবচেয়ে বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও Read more

সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

দেশের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৫ Read more

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের ‘এনগ্রো’
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের ‘এনগ্রো’

বাংলাদেশের টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের ‘এনগ্রো হোল্ডিংস’। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা Read more

ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নবাবগঞ্জে গাড়ি চালকের মৃত্যু
ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নবাবগঞ্জে গাড়ি চালকের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চাপা পড়ে নাইমুল হাসান (১৮) নামে এক যুবক নিহত Read more

এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক!
এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক!

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার নিজের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন