বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার আভাস পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে আবারও স্বর্ণের দিকে ঝুঁকছেন।সোমবার (২১ জুলাই) সকালে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম দাঁড়ায় প্রতি আউন্স ৩ হাজার ৩৫২ দশমিক ১৯ ডলার। ফিউচার মার্কেটে একই দিনে স্বর্ণ বিক্রি হয় ৩ হাজার ৩৫৮ দশমিক ৭০ ডলারে।বিশ্লেষকদের মতে, ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র যদি কোনো বাণিজ্য চুক্তিতে না পৌঁছায়, তাহলে স্বর্ণের দাম আরও বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৪০০ ডলার বা তারও বেশি হতে পারে।এর আগে ১২ জুলাই, মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন—ইইউ ও মেক্সিকো থেকে আমদানিতে ১ আগস্ট থেকে শুল্ক আরোপ করা হবে, কারণ বাণিজ্য আলোচনায় এখনো অগ্রগতি হয়নি। এই ঘোষণার পর বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা আবারও বেড়েছে।এদিকে, দেশের বাজারে ৭ জুলাই বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। এখনো সে দামেই স্বর্ণ কেনাবেচা চলছে।বর্তমানে স্বর্ণের ভরিপ্রতি দাম (বাংলাদেশে):২২ ক্যারেট: ১,৭০,৫৫১ টাকা  ২১ ক্যারেট: ১,৬২,৭৯৪ টাকা  ১৮ ক্যারেট: ১,৩৯,৫৪৮ টাকা  সনাতন পদ্ধতি: ১,১৫,৩৯১ টাকা  এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার
গোলাপগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় হিরা মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।রবিবার (০৩ আগস্ট) Read more

হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ Read more

বাড়ির কাজ না দেয়ায় স্কুলছাত্রকে পেটালেন প্রাইভেট শিক্ষক
বাড়ির কাজ না দেয়ায় স্কুলছাত্রকে পেটালেন প্রাইভেট শিক্ষক

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির কাজ না দেয়ায় ৩য় শ্রেণীর স্কুলছাত্র শারাফী নামে এক ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। বুধবার Read more

পত্রিকা: ‘চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে ডিটেনশন’
পত্রিকা: ‘চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে প্রয়োজনে ডিটেনশন’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে প্রাথমিক বাছাইয়ে বাদ এনসিপিসহ সব দল, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থ চায়নি আ’লীগ সরকারই, Read more

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে: উপদেষ্টা আদিলুর
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে: উপদেষ্টা আদিলুর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘এবার নির্বাচনে মানুষ দুটি ভোট দেবে। একটি জুলাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন