নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।আসিফ নজরুল বলেন, জাতীয় সংসদ সংবিধান প্রণয়ন করে। সংবিধান পরিসর নতুন সংবিধান প্রণয়ন করে। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমনও ধারণা আছে ৮-৯ বছর লেগেছে। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন আমি ৭২-এর সংবিধান কনটিনিউ করব? নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে সে সংসদ সংবিধান পরিচালক হিসেবে কাজ করবে। ৭২-এর সংবিধানের প্রয়োজনে অ্যামেনমেন্ড করবে। তিনি বলেন, যে গণপরিষদ যখন কাজ করবে সে নতুন সংবিধানের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা ২-৩ বছর লাগতে পারে। এই ২-৩ বছর কি আমি ৭২-এর সংবিধান গ্রহণ করব? এই ২-৩ বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ সদস্য হিসেবে কাজ করবে থাকবে তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্ডাল যেমন-প্রধানমন্ত্রীর ক্ষমতা, আর্টিকেল ১৭, উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন, বিচার বিভাগের স্বাধীনতা। এই ফান্ডামেন্টাল জিনিসগুলো জাতীয় সংসদ পরিবর্ত করতেই থাকবে।জুলাই সনদ সংবিধানে যুক্ত করার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, জুলাই সনদের ওপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা ধরেই নিয়েছি, সবাই জুলাই সনদের ওপর অনেক কিছুতে একমত হবেন। হয়তো এমনও হতে পারে জুলাই সনদের ফান্ডামেন্টাল কিছু জিনিস রাখা যেতে পারে। প্রধানমন্ত্রীর দুই মেয়াদে থাকা নিয়ে তিনি বলেন, এটা জনপ্রিয় দাবি। আমারও দাবি। প্রধানমন্ত্রী দুই মেয়াদে বললে তো হবে না, আপনাকে কনভেন্সিং তর্ক করতে হবে। পৃথিবীর আর কোন কোন দেশে এটা আছে বের করেন। প্রধানমন্ত্রী দুই মেয়াদ কোথাও নাই আসলে। ভারত বলেন, যুক্তরাজ্য বলেন কোথাও নাই। দুই মেয়াদ সমাধান না। সবচেয়ে গুরত্বপূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমিয়ে নেওয়া।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেঁতুলিয়ার আকাশে শ্বেত-শুভ্র কাঞ্চনজঙ্ঘার উঁকি, দেখতে পর্যটকদের ভিড়
তেঁতুলিয়ার আকাশে শ্বেত-শুভ্র কাঞ্চনজঙ্ঘার উঁকি, দেখতে পর্যটকদের ভিড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে টানা তিন দিন ধরে দেখা মিলেছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। এই পর্বত এক পলক দেখতে প্রতি Read more

রাজধানীতে ফানুস ওড়ানোতে নিষেধাজ্ঞা
রাজধানীতে ফানুস ওড়ানোতে নিষেধাজ্ঞা

রাজধানীতে ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক Read more

গলাচিপায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু
গলাচিপায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের ছোট চর কাজল গ্রামে সাপের কামড়ে আবুল বশার হাং (৪০) নামের এক কৃষকের মৃত্যু Read more

জনসম্মুখে ধূমপান করায় পিয়নকে জরিমানা, সাব-রেজিস্ট্রার কর্মকর্তাকে সতর্ক
জনসম্মুখে ধূমপান করায় পিয়নকে জরিমানা, সাব-রেজিস্ট্রার কর্মকর্তাকে সতর্ক

গাজীপুরের কালিয়াকৈরে জনসম্মুখে ধূমপান করার অপরাধে সাব-রেজিস্ট্রার অফিসের পিয়নসহ পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রার Read more

মিয়ানমারের ভেতরে তাণ্ডব, আতঙ্কে রাত কাটাল উখিয়া-ঘুমধুমের মানুষ
মিয়ানমারের ভেতরে তাণ্ডব, আতঙ্কে রাত কাটাল উখিয়া-ঘুমধুমের মানুষ

মিয়ানমারের ভেতরে চলছে ভয়ংকর গুলিবিনিময়, আর তার প্রতিধ্বনি কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশের উখিয়া ও ঘুমধুম সীমান্ত। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাত ১১টার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন