ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হতে পারে না।’ জীবনে অনেকবার লাঙল, নৌকা, ধানের শীষ পরীক্ষা করেছেন। আসেন না একবার হাতপাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলে যাবো না।রবিবার (২০ জুলাই) বিকালে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের সমাবেশে এসব কথা বলেন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘ভারত আর বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আসল পার্থক্য না, আমাদের মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির। এই দেশ মুসলমানদের দেশ, এটাই হলো বড় পার্থক্য, এটাই হলো বেড়া। তারা যদি ইসলামকে নষ্ট করতে পারে, যদি ইসলামকে ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এই দেশ ভারত একদিন না একদিন ভাগিয়ে নিবে। কাশ্মীর, হায়দারাবাদ এক সময় স্বাধীন ছিলো, তা ভারত দখল করেছে। আপনারা দেখেছেন ভারত একটি মানচিত্র বের করেছে, সেখানে বাংলাদেশকে ভারতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য সতর্ক হন।’মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, ‘অনেকেই বলে হুজুর, আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ। এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? আমি বলি, একটা হলো ছেঁচড়া চাঁদাবাজ, আরেকটা হলো শাহী চাঁদাবাজ। আওয়ামী লীগ দেখবেন হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে, এরা হলো শাহী চাঁদাবাজ। আরেক দল আছে যারা ছেঁচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পুস্ট্যান্ডে যায়। আমরা চাঁদাবাজমুক্ত দেশ চাই।’ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজ, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, ইসলামী যুব আন্দোলনের উপদেষ্টা প্রফেসর মাওলানা আজিজুর রহমান (জার্মানি), ইসলামী যুব আন্দোলনের জেলার উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, ইসলামি আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি মোহাম্মদ রুকন উদ্দিনসহ প্রমুখ বক্তব্য রাখেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় বন্যায় স্কুলপথে কোমর পানি, দুর্ভোগে শিক্ষার্থীরা
সিংড়ায় বন্যায় স্কুলপথে কোমর পানি, দুর্ভোগে শিক্ষার্থীরা

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা এলাকায় কখনো কোমর পানি, কখনো হাঁটু পানি মাড়িয়ে স্কুল ও মাদ্রাসায় যেতে হচ্ছে শিক্ষার্থী Read more

অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২
অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। Read more

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আ.লীগের ৪৮ নেতা-কর্মী কারাগারে
ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আ.লীগের ৪৮ নেতা-কর্মী কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার পৃথক তিনটি মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোস্তফা কামাল লিওনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের Read more

ইসরায়েলে আরও ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান
ইসরায়েলে আরও ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

ইরান নতুন করে ইসরায়েলে ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের কর্মকর্তারা।কিছুক্ষণ আগে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা Read more

আমার দায়িত্ব কে নেবে, অন্য ছেলে: আদালতে সানাই
আমার দায়িত্ব কে নেবে, অন্য ছেলে: আদালতে সানাই

শারীরিক-মানসিক নির্যাতন করে যৌতুক দাবির অভিযোগে আলোচিত মডেল সানাই মাহবুবের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন স্বামী আবু সালেহ Read more

জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য
জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য

কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার মদ সেবনের একটি ভিডিও সামাজিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন