রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এর মধ্যে একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪।ইউএসজিএস-এর তথ্য অনুসারে, কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরের উপকূলবর্তী একই এলাকায় মাত্র ৩২ মিনিটের ব্যবধানে তিনটি বড় ভূমিকম্প অনুভূত হয়।এর মধ্যে দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭ এবং একটি ছিল ৭.৪। এরও আগে, ওই একই এলাকায় আরও একটি ৫.০ মাত্রার ভূমিকম্প ঘটে।জার্মান ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জিএফজেড-ও নিশ্চিত করেছে, অন্তত একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প রোববার কামচাটকার পূর্বাঞ্চলে রেকর্ড করা হয়েছে। মূলত পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরটি কামচাটকা অঞ্চলের একটি প্রধান বন্দর ও প্রশাসনিক কেন্দ্র।এদিকে ৭ মাত্রার বেশি শক্তিশালী ভূমিকম্পের ফলে সমুদ্রের নিচে প্লেট সরণ হলে সাধারণত সুনামি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এখন পর্যন্ত কোনো বড় সুনামির খবর পাওয়া না গেলেও, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলবর্তী এলাকাগুলোর লোকজনকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।রাশিয়ার প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জরুরি প্রয়োজনে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা, সালিশ বৈঠকে মারপিট
কোটালীপাড়ায় ধর্ষণ চেষ্টা, সালিশ বৈঠকে মারপিট

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্ষণ চেষ্টা সালিশ বৈঠকে মারপিটের ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য Read more

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বোমা হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বোমা হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আসন্ন বৈঠকের আমেজের মধ্যেই কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ Read more

জুলাইয়ে গুলিবিদ্ধদের চিকিৎসা দেওয়ায় বদলি করা হয় ৫ চিকিৎসককে
জুলাইয়ে গুলিবিদ্ধদের চিকিৎসা দেওয়ায় বদলি করা হয় ৫ চিকিৎসককে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিতে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার কারনে ৫ চিকিৎসককে বদলি করে দিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাধীনতা Read more

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা
নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের Read more

চাঁদাবাজি ও ভাঙচুর মামলায় আঙ্গারপাড়া যুবলীগ নেতা আটক
চাঁদাবাজি ও ভাঙচুর মামলায় আঙ্গারপাড়া যুবলীগ নেতা আটক

দিনাজপুরের খানসামা উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু বকর সিদ্দিক বক্কসকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার Read more

শ্রম আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ নাগরিককে অর্থদণ্ড
শ্রম আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ নাগরিককে অর্থদণ্ড

শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক ব্রিটিশ নাগরিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে কুমিল্লার শ্রম আদালত। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের দায়ের করা মামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন