ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাহিনুর আক্তার নামে (২৬) এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার সদরের থানা পশ্চিম এলাকার স্টিল ব্রিজের পাশে একটি দোতলা ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত শাহিনুর ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে।নিহতের পরিবার জানায়, নয় বছর আগে উপজেলার সদরের সফিরকান্দি গ্রামে মালয়েশিয়া প্রবাসী স্বপন মিয়ার সাথে তার প্রথম বিবাহ হয়। ওই সংসারে তাদের ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের এক বছর পর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের সৌদি প্রবাসী মাসুদ মিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক হয়। প্রথম স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয়বার মাসুদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে শাহিনুর আক্তার তার প্রবাসী স্বামী মাসুদ মিয়াকে নিয়ে পৌরশহরের থানা পশ্চিম এলাকার স্টিল ব্রিজের পাশে একটি দোতলা ভবনের নিচ তলায় ভাড়া বাসায় থাকতেন। রাতে বাসার অন্য ভাড়াটিয়া শাহিনুরের রুমের দরজা তালাবদ্ধ দেখতে পান। পরে রুম থেকে দুর্গন্ধ পেয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তালা ভেঙে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন
বরিশালে দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন

বরিশালে স্ত্রী লামিয়া ও তার স্বামী অটোচালক রাহাতের মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে Read more

সিরাজগঞ্জে রাতের আঁধারে লুট হচ্ছে যমুনার বালু
সিরাজগঞ্জে রাতের আঁধারে লুট হচ্ছে যমুনার বালু

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর বিভিন্ন শাখা চ্যানেল থেকে দিন ও রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার বাঘুটিয়া Read more

জামালপুরে প্রেমিকের বাড়ি থেকে হিজড়ার মরদেহ উদ্ধার, আটক ১
জামালপুরে প্রেমিকের বাড়ি থেকে হিজড়ার মরদেহ উদ্ধার, আটক ১

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের চিনারচর গ্রামের প্রেমিক আব্দুল মমিনের বাড়ি থেকে তৃতীয় লিঙ্গের মুন্নি বেগম নামে একজনের লাশ উদ্ধার Read more

মঙ্গলগ্রহে বিদ্যুৎ উৎপাদনের দাবি চীনা বিজ্ঞানীদের
মঙ্গলগ্রহে বিদ্যুৎ উৎপাদনের দাবি চীনা বিজ্ঞানীদের

মঙ্গলগ্রহে গবেষণা কেন্দ্র গড়তে প্রয়োজন বিদ্যুৎ সরবরাহ। আর সেই শক্তির জোগান মিলবে মঙ্গলের বাতাস থেকেই। গ্রহটির নিজস্ব বায়ুমণ্ডলে বিদ্যুৎ উৎপাদন Read more

টিভিতে আজকের খেলা (৩০ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩০ আগস্ট, ২০২৫)

বাংলাদেশ–নেদারল্যান্ডস টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। লা লিগায় রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ। একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলার সূচি: ক্রিকেট১ম টি–টোয়েন্টিবাংলাদেশ–নেদারল্যান্ডসসন্ধ্যা ৬টা, Read more

গৌরনদীতে হানিফ বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গৌরনদীতে হানিফ বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কের ভূরঘাটা এলাকায় রোববার সকালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে জাহিদ হাসান (২৯) নামের এক মোটরসাইকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন