জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে বক্তব্য চলাকালে তিনি হঠাৎ মঞ্চে পড়ে যান।পরে কিছু সময় পর উঠে দাঁড়িয়ে আবারও বক্তব্য শুরু করেন। কিন্তু দ্বিতীয়বারও ঢলে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে জামায়াতের চিকিৎসকরা দ্রুত মঞ্চে উঠে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তিনি মঞ্চে বসেই বক্তব্য দেওয়া শুরু করেন।বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি। সুতরাং এটা আপনারা কেউ বিচলিত হবেন না। তিনি বলেন, আজকের সমাবেশের আয়োজন করতে গিয়ে, এখানে আসতে গিয়ে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাদের জান্নাত দিন। পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন।এসময় জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলাম সরকার গঠন করলে কোনো দুর্নীতি করবে না, শুল্ক দিয়েই গাড়িতে চড়বে।এর আগে দুপুর ২টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশে শুরু হয়। স্বাধীনতা-উত্তর এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াত।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৭১৫
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৭১৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৫ জন ডেঙ্গুরোগী।এ Read more

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ

খালেদা জিয়াকে শ্রদ্ধা জায়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে পটুয়াখালীতে সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর বাবা-মাত তার নাম রেখেছেন ‘খালেদা জিয়া’। গত মঙ্গলবার Read more

ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা নেতানিয়াহুর
ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, দেশটির সেনাবাহিনী গাজা উপত্যকার সম্পূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেবে।টেলিগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, ‘লড়াই Read more

অর্ধশতাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
অর্ধশতাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

মাদক চোরাকারবারি এবং তাদের সন্দেহভাজন রাজনৈতিক মিত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মেক্সিকোর অন্তত ৫০ জন রাজনীতিবিদ এবং সরকারি Read more

৮০ হাজার টাকা বেতনে নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি
৮০ হাজার টাকা বেতনে  নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ Read more

আপনাদের জন্য আমাদের মায়া হয়, মির্জা ফখরুলের উদ্দেশ্য সারজিস
আপনাদের জন্য আমাদের মায়া হয়, মির্জা ফখরুলের উদ্দেশ্য সারজিস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আপনাদের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন