দীর্ঘ ১২৮ বছর পর অবশেষে অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। বেশ কিছুদিন ২০২৮ সালের ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেট অন্তর্ভুক্তির ঘোষণা এসেছে। এরই মধ্যে নির্ধারণ করা হয়ে গেছে এই আসরে ক্রিকেট কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে।জানা যায় পুরুষ ও নারী বিভাগে ছয়টি করে দল অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। তবে ঠিক কোন ছয় দল অংশগ্রহণ করবে তা এখনো জানা যায়নি। এমনকি অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা কি হবে তাই এখন বড় প্রশ্ন। এই প্রশ্নের জবাব খুঁজতেই ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুধু অলিম্পিক নয়, আরও কিছু বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করবে এই বিশেষ কমিটি।২০২৮ অলিম্পিকের ক্রিকেটে স্বাগতিক দেশ হিসেবে সরাসরি অংশ নেবে যুক্তরাষ্ট্র। তবে বাকি পাঁচটি দল কোন প্রক্রিয়ায় অংশ নেবে, সেটি ঠিক করাই এই ওয়ার্কিং গ্রুপের মূল কাজ। আইসিসির বিভিন্ন সদস্য বোর্ড এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছে। কেউ কেউ র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে দল বাছাইয়ের পক্ষপাতী, আবার কেউ বাছাইপর্ব আয়োজনের প্রস্তাব দিয়েছেন। তবে সময়ের সীমাবদ্ধতা এবং আইসিসির ভবিষ্যৎ সূচির (এফটিপি) সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠতে পারে বাছাইপর্ব আয়োজন। ফলে সব বিকল্প খতিয়ে দেখবে ওয়ার্কিং গ্রুপ।এদিকে, দুই স্তরের টেস্ট কাঠামো (দ্বিস্তর টেস্ট) নিয়ে আলোচনার কথা থাকলেও, গতকাল আইসিসির সভায় বিষয়টি আলোচনায় আসেনি বলে জানা গেছে। যদিও ধারণা করা হচ্ছে, এই বিষয়টিও ওয়ার্কিং গ্রুপের আওতায় আসবে।ওয়ার্কিং গ্রুপ যদি দ্বিস্তর টেস্ট কিংবা ওয়ানডে-টি–টোয়েন্টি ফরম্যাটে কোনো কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করে, তাহলে তারা এ বিষয়ে সুপারিশ দিতে পারবে আইসিসিকে। সেই সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যতের বড় সিদ্ধান্ত নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রেনে পাথর নিক্ষেপ, মামলা প্রত্যাহারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন
ট্রেনে পাথর নিক্ষেপ, মামলা প্রত্যাহারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মামলা প্রত্যারহারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার Read more

চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা
চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা

জানুয়ারিতে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক মাসের দীর্ঘমেয়াদি Read more

ধরলার তীব্র ভাঙন: ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার
ধরলার তীব্র ভাঙন: ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চরগোরকমন্ডল এলাকায় ধরলার তীব্র ভাঙনে অর্ধশতাধিক পরিবারের ঘর-বাড়িসহ শতশত বিঘার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ধরলার Read more

পানিতে ডুবে প্রাণ গেল সাত বছরের শিশুর
পানিতে ডুবে প্রাণ গেল সাত বছরের শিশুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার ইমান আলীর সাত বছরের শিশু পুত্র মাওলা ।বুধবার (৯ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল জেলার গোপালপুরে তার Read more

জাকসু নির্বাচন: ভোটারদের আঙুলে কালির দাগ না দেয়ার অভিযোগ
জাকসু নির্বাচন: ভোটারদের আঙুলে কালির দাগ না দেয়ার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ( জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটারদের আঙুলে কালি দিয়ে দাগ না Read more

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন