রাজশাহীর বাঘায় এক রাতেই ৪টি বাড়িতে গণডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার পদ্মার চরের মাঝে চকরাজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড, চর কালিদাসখালী গ্রামে ঘণ্টাব্যাপী এই ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়। রাত ১:৩০–৩:৩০টার মধ্যে স্থানীয়রা ডাকাত দলের হামলার শিকার হন। ফলে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় এলাকাবাসী ও গৃহকর্তাদের সূত্রে জানা গেছে, রাতে প্রথমে ২০-২৫ জনের মুখোশ পরিহিত অস্ত্রে সুসজ্জিত ডাকাতদল লতিফ মোল্লার বাড়িতে প্রবেশ করে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা, আট আনি স্বর্ণের একটি আংটি, আট আনি স্বর্ণের এক জোড়া কানের দুল, ১০ আনি স্বর্ণের চেইন, ২টি মোবাইল, পরে একে একে ইউনুস ব্যাপারীর বাড়ি থেকে নগদ ২৮ হাজার টাকা, আট আনি স্বর্ণের একটি চেইন, এক জোড়া চাদির নুপুর, ১টি মোবাইল, ইদ্রিস ব্যাপারীর বাড়ি থেকে নগদ ২৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন, দুই জোড়া চাদির বালা, এক জোড়া নুপুর, তিনটি মোবাইল আব্দুর রাজ্জাক (ভুট্টা ও বাদাম ব্যবসায়ী) বাড়ি থেকে নগদ ৫ লক্ষ টাকা, দুই ভরির ওজনের দুটি স্বর্ণের চেইন, চার আনি করে দুটি স্বর্ণের আংটি, এক ভরির কানের দুল, মোবাইল লুট করে নিয়ে যায়। বাড়ির আসবাবপত্র ও মামাল তছনছ করে চলে গেছে ডাকাতদল।এ বিষয়ে লতিফ মোল্লা বলেন, গভীর রাতে নৌকা যোগে একদল ডাকাত একের পর এক চারটি বাড়িতে প্রবেশ করে প্রায় ১০ লাখ টাকার মালামাল, নগদ ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।চকরাজপুর ইউনিয়নের সাবেক সদস্য সহিদুল ইসলাম জানান, এক মাসে প্রায় দশটি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে করে এলাকাবাসী দুশ্চিন্তা ও আতঙ্কে রয়েছে।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আছাদুজ্জামান জানান, ঘটনাস্থলে আমি ও সার্কেল এসপি পরিদর্শন করেছি। সংশ্লিষ্টদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে ভুয়া ডেন্টিস্টের রাজত্ব চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য
ত্রিশালে ভুয়া ডেন্টিস্টের রাজত্ব চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পৌর শহর ও উপজেলার বগার বাজার চৌরাস্তা,কালির বাজার, সানকিভাঙ্গা বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাঙের ছাতার মতো Read more

ছাত্রদল নেতা পরিচয়ে ‘মলম পার্টি’ চালান সোহেল!
ছাত্রদল নেতা পরিচয়ে ‘মলম পার্টি’ চালান সোহেল!

কক্সবাজারের রামু উপজেলায় সক্রিয় একটি প্রতারক চক্রের সন্ধান মিলেছে, যারা 'মলম পার্টি' নামে পরিচিত। সাধারণ মানুষকে চেতনানাশক মলম বা দ্রব্য Read more

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার হামলা, নিহত ৪০
মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার হামলা, নিহত ৪০

মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভের স্থানে সেনাবাহিনীর বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছেন Read more

মেঘনা সেতুর ঢালে রড বোঝাই ট্রাক উল্টে ৯ কিলোমিটার যানজট
মেঘনা সেতুর ঢালে রড বোঝাই ট্রাক উল্টে ৯ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে মেঘনা সেতুর পূর্ব প্রান্তের ঢালে একটি রড বোঝাই ট্রাক উল্টে পড়ে। এতে ঢাকামুখী লেনে প্রায় Read more

দেশে মৃত ভোটার ছাড়ালো ২৩ লাখ, নতুন যুক্ত হয়েছে ৬৩ লাখ
দেশে মৃত ভোটার ছাড়ালো ২৩ লাখ, নতুন যুক্ত হয়েছে ৬৩ লাখ

চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমে তালিকা থেকে ২৩ লাখের বেশি মৃত ভোটার কর্তন করা হবে বলে জানিয়েছে নির্বাচন Read more

নেত্রকোনায় বজ্রপাতে ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নেত্রকোনায় বজ্রপাতে ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নেত্রকোনার মদনে মাদরাসা যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত নামের দশ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন