জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। নন্দনকানন নুহাশপল্লীতে তাঁর পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা লেখককে স্মরণ করলেন। হুমায়ূন আহমেদের আদর্শ তরুণ প্রজন্মকে ধারণ করার আহ্বান জানান লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন।গাজীপুর সদর উপজেলার পিরুজালির বাগানবাড়ি নুহাশপল্লীর লিচুতলায় আজ (১৯ জুলাই) দুপুরে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এ সময় হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আয়োজন করা হয় কুরআনখানি ও মিলাদ মাহফিল।প্রতিবারের মতো এবারও হুমায়ূন পরিবার, তাঁর ভক্ত, কবি, লেখক এবং নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নুহাশপল্লীর লিচুতলায়। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে রূপা সেজে আসেন ভক্ত ও পাঠকেরা। তারা লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান।এই লেখক ৫০ বছর ধরে বাঙালি পাঠক সমাজকে আনন্দ দিয়েছেন এবং বাংলা ভাষা যতদিন থাকবে, ততদিন হুমায়ূন আহমেদ পঠিত হবে বলে জানান লেখকেরা।কবর জিয়ারত শেষে মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে হুমায়ূনের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তরুণ প্রজন্মকে হুমায়ূন আহমেদের আদর্শ ধারণ করার আহ্বান জানান তিনি।১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তাঁর বাবা ফয়েজুর রহমান এবং মা আয়েশা ফয়েজ। ২০১২ সালে ১৯ জুলাই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান।সৃষ্টিশীল কর্মের মাধ্যমে এদেশের সকল ভক্ত ও অনুরাগীদের হৃদয়ে কথাশিল্পী হুমায়ূন আহমেদ চিরকাল বেঁচে থাকবেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় লরি চাপায় নারী-শিশুসহ নিহত ৩
আশুলিয়ায় লরি চাপায় নারী-শিশুসহ নিহত ৩

আশুলিয়ায় লরি চাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে Read more

ইসরায়েল জলদস্যুতা করেছে: এরদোয়ান
ইসরায়েল জলদস্যুতা করেছে: এরদোয়ান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী নৌযানের বহর আটকের ঘটনাকে ইসরায়েলের ‘জলদস্যুর কাজ’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। Read more

‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো
‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো

বাংলাদেশে 'স্যার/ম্যাডাম' সম্বোধনের পেছনে কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সরকারি অফিসে এভাবে সম্বোধন যেন নিয়মে পরিণত হয়েছে। কিন্তু কবে থেকে Read more

দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
দেশের ৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৬ জুলাই) দুপুর ১টা Read more

ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরের অজানা তথ্য
ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরের অজানা তথ্য

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির পর হত্যাচেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের Read more

অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে: ফারুক
অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে: ফারুক

অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা হারিয়ে গেছে জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনাদের ওপর আস্থা, আপনাদের ওপর বিশ্বাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন