আমন্ত্রণ জানালেও জামায়াতের সমাবেশে যাচ্ছে না বিএনপি এবং যুগপৎ আন্দোরনের সঙ্গীরা। সুতরা কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাওয়া সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিএনপি রাজনৈতিক দলের নেতাদের দেখা গেলেও বিএনপির কোনো নেতাকে দেখা যাবে না জামায়াতের সমাবেশ মঞ্চে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার (১৯ জুলাই) দুপুরে তিনি এ তথ্য জানান। তবে বিএনপিকে সমাবেশে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা—এ ব্যাপারে দলটির মিডিয়া সেল থেকে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর দুইটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৭ দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পরিবর্তিত পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নানা ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয়। সাম্প্রতিক সময়ে মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনা ঘিরে এই টানাপড়েন আরও প্রকট আকার ধারণ করে।এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব। পরে দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন দলটি আমির ডা. শফিকুর রহমান। তিনি উদ্যানে প্রবেশ করলে রাস্তার দু’পাশে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানায়। দলটির দায়িত্বশীল নেতারা জানান, আজকের সমাবেশে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম ঘটবে। জামায়াতের উদ্দেশ্য—বড় ধরনের সমাবেশ করে রাজনীতির মাঠে নতুনভাবে আলোড়ন সৃষ্টি করা। সমাবেশ থেকে নতুন প্রজন্মের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। গণহত্যার বিচার ও সংস্কার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানের চেতনার ভিত্তিতে জনআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা; এ দুই বিষয়ে দলের প্রধান দিকনির্দেশনামূলক বার্তা দেবেন। পাশাপাশি সমাবেশের মূল মঞ্চে জামায়াতের সমাবেশে জাতীয় নেতা, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কর্মপরিষদ সদস্য, বিভিন্ন দলের নেতা এবং জুলাইয়ের শহীদ পরিবারের প্রতিনিধিরা থাকবেন। জামায়াতের দায়িত্বশীল নেতারা জানান, এরই মধ্যে সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দলের আমিরসহ শীর্ষ নেতারা ঢাকা মহানগরসহ দেশজুড়ে ব্যাপক গণসংযোগ, প্রস্তুতি সভা, মিছিল-সমাবেশসহ সাংগঠনিক তৎপরতা চালিয়েছেন। ১০ হাজারের মতো বাস এবং কয়েক জোড়া ট্রেন রিজার্ভ করা হয়েছে। লঞ্চেও দক্ষিণাঞ্চলের মানুষ শুক্রবার (১৮ জুলাই) সমাবেশের উদ্দেশে রওনা দেন। বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। সেইসঙ্গে ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। জামায়াতের টার্গেট আজকের সমাবেশে ১৫ লাখ লোকসমাগম ঘটানো।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়া-ইউক্রেন সংঘাতকে ‘মোদির যুদ্ধ’ বললেন ট্রাম্পের উপদেষ্টা
রাশিয়া-ইউক্রেন সংঘাতকে ‘মোদির যুদ্ধ’ বললেন ট্রাম্পের উপদেষ্টা

রাশিয়া ও ইউক্রেন সংঘাতকে ‘মোদির যুদ্ধ’ বলে অভিহিত করেছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তিনি বলেন, ভারত রাশিয়ার কাছ Read more

ট্রাম্পের ৫০% শুল্কে ভারতের শেয়ারবাজারে বড় ধস
ট্রাম্পের ৫০% শুল্কে ভারতের শেয়ারবাজারে বড় ধস

ভারতের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর একদিন পরই বড় ধাক্কা খেল ভারতের Read more

ফটিকছড়িতে অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা আটক
ফটিকছড়িতে অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ বখতিয়ার উদ্দিন (৩৮) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে সেনাসদস্যরা।রবিবার Read more

টানা ষষ্ঠ হারে বিদায়ের দ্বারপ্রান্তে নোয়াখালী
টানা ষষ্ঠ হারে বিদায়ের দ্বারপ্রান্তে নোয়াখালী

বিপিএলের শুরু থেকেই কঠিন বাস্তবতার মুখে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। টানা হার যেন তাদের নিত্যসঙ্গী হয়ে উঠছে। আসরের প্রথম ছয় ম্যাচেও Read more

ছাত্রলীগ নেতাকে পিটিয়ে বাবা-চাচাসহ পুলিশে দিলো যুবদলের নেতাকর্মীরা
ছাত্রলীগ নেতাকে পিটিয়ে বাবা-চাচাসহ পুলিশে দিলো যুবদলের নেতাকর্মীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়িতে ঢুকে ছাত্রলীগের এক নেতা ও তার বাবা-চাচাকে পুলিশে সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা৷ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর তিনটার দিকে Read more

মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে
মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে তপন রুদ্র (২০) কে আটক করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন