গ্লোবাল সুপার লিগে (জিএসএল) ২০২৫-এর ফাইনালে রংপুর রাইডার্সকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শনিবার (১৯ জুলাই) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গায়ানা। প্রথমে ব্যাট করে গায়ানা স্কোরবোর্ডে তোলে ১৯৬ রানের বিশাল সংগ্রহ। জবাবে রংপুরের ইনিংস থামে ১৬৪ রানে। আগে ব্যাট করতে নেমে শুরুতেই এভিন লুইসকে হারিয়ে বিপাকে পড়ে গায়ানা। তবে ২২ গজে তাণ্ডব চালিয়ে জনসন চার্লস। চার্লস খেলেছেন বিধ্বংসী ইনিংস ৩৮ বলে ৬৭ রান করে রিটায়ার্ড আউট হন। তার যোগ্য সঙ্গ দেন রহমানউল্লাহ গুরবাজ। ৩১ বলে ৫০ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। শেষদিকে রাদারফোর্ড (১৫ বলে ১৯*) ও রোমারিও শেফার্ড (৯ বলে ২৮*)  ঝড়ো ইনিংস খেললে ১৯৬ রানের বড় পুঁজি পায় গায়ানা। রংপুরের পক্ষে একটি করে উইকেট নেন খালেদ আহমেদ, তাবরাইজ শামসি ও ইফতিখার আহমেদ।জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায়। শুরুতেই ইব্রাহীম জাদরান (৪ বলে ৫) রানআউট হন। এরপর সৌম্য সরকার (১৪ বলে ১৩), কাইল মেয়ার্স (১০ বলে ৫), আজমতউল্লাহ ওমরজাই (৬ বলে ৩) ও অধিনায়ক নুরুল হাসান সোহান (৪ বলে ১) দ্রুত ফিরে যান।তবে সাইফ হাসান (২৬ বলে ৪১) ও ইফতিখার আহমেদ (২৯ বলে ৪৬) গড়েন ৭৩ রানের জুটি। এই দুই ব্যাটার আউট হয়ে গেলে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন চেষ্টা করলেও তার ছোট ক্যামিও যথেষ্ট ছিল না জয়ের জন্য।গায়ানার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ডুয়াইন প্রিটোরিয়াস, নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন
ফুলবাড়ীতে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন

 ফুলবাড়ীতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা Read more

রাজধানীতে ফানুস ওড়ানোতে নিষেধাজ্ঞা
রাজধানীতে ফানুস ওড়ানোতে নিষেধাজ্ঞা

রাজধানীতে ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক Read more

ভৈরবে বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে নাকাল পৌরবাসীর
ভৈরবে বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে নাকাল পৌরবাসীর

কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন সড়কের পাশে ময়লা আবর্জনার স্তূপে নাকাল হয়ে পড়েছে পৌরবাসী। ময়লার দুর্গন্ধে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন। ময়লা Read more

উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে দুইটি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উলিপুর বাজারে অস্বাস্থ্যকর Read more

সমায়ের কন্ঠস্বরের সংবাদ প্রকাশের পর সড়ক মেরামত
সমায়ের কন্ঠস্বরের সংবাদ প্রকাশের পর সড়ক মেরামত

জামালপুরের দেওয়ানগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে মিতালী থেকে সানন্দবাড়ী যাওয়ার পথে মিতালী বাজারের উত্তর পাশে মেইন রাস্তা ধসে গিয়ে সড়কের বেহাল Read more

নীলফামারীতে বালুবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল জামায়াত নেতার
নীলফামারীতে বালুবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল জামায়াত নেতার

নীলফামারীর ডিমলায় বালুবোঝাই ট্রলির ধাক্কায় মাওলানা রফিকুল ইসলাম (৫৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন