চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে দু’টি স্বর্ণের বার উদ্ধার করেছে।শুক্রবার (১৮ জুলাই) দুপুর ২ টার সময় জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের একটি মাঠ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি টহল দল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী এক অভিযান চালান।এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের ৬৪ নং মেইন পিলার হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর কাদাবাগান নামক স্থানে একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে।বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ২৩২ গ্রাম, যার বর্তমান বাজার মূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৮ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জন্মাষ্টমীর ছুটিতে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
জন্মাষ্টমীর ছুটিতে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ পথে বাণিজ্যিক Read more

একদিনে যমুনা সেতুতে ২ কোটি ১৩ লাখ টাকা টোল আদায়
একদিনে যমুনা সেতুতে ২ কোটি ১৩ লাখ টাকা টোল আদায়

ঈদুল আজহার লম্বা ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। একইসঙ্গে সড়কে বেড়েছে যানবাহন।বুধবার (১১ জুন) যমুনা সেতু দিয়ে Read more

খোলাবাজারে ডলার ১২৭ টাকা, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক
খোলাবাজারে ডলার ১২৭ টাকা, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

বাজারভিত্তিক বিনিময়হার চালুর পর দেশের খোলাবাজারে (ওপেন মার্কেট) ডলারের দর বাড়তে শুরু করেছে। বর্তমানে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রতি ডলার বিক্রি Read more

নড়াইলের সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেপ্তার
নড়াইলের সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেপ্তার

রাজধানী থেকে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে Read more

লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন
লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন

লন্ডনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাসের উদ্বোধন করা হয়েছে, যা ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কে একটি ‘গভীর মাইলফলক’ হিসেবে Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাসপাতালে ভর্তি আরও ২৩২ ইসরায়েলি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাসপাতালে ভর্তি আরও ২৩২ ইসরায়েলি

ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়েছেন ২৩২ জন। এই আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর, ৮ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন