সিরিয়া ভাঙতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। একইসঙ্গে ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত করেছেন তিনি। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।আঙ্কারায় মন্ত্রিসভা বৈঠকের পর এরদোয়ান বলেন, “গতকাল যেমন আমরা সিরিয়ার বিভাজন বা টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম, আজ এবং আগামীকালও তেমনই থাকব। সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”তিনি বলেন, “গত দুদিন ধরে ইসরায়েল দ্রুজদের অজুহাতে তার দস্যুবৃত্তিকে সিরিয়ায় নিয়ে যাচ্ছে”। প্রেসিডেন্ট এরদোয়ানের মতে, যারা ইসরায়েলের ওপর ভরসা করছে, তারা শিগগিরই বুঝবে তারা বড় ধরনের ভুল করেছে।এরদোয়ান বলেন, “ইসরায়েল আইনের তোয়াক্কা না করা, সীমাহীন উদ্ধত, নিয়ম ভঙ্গকারী, নীতিহীন, অহংকারী, লুণ্ঠনকারী, রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র।”এরদোয়ান আরও বলেন, “সিরিয়ার স্থিতিশীলতা শুধু সে দেশের জন্য নয়, বরং আশপাশের সব দেশের জন্যই শান্তি বয়ে আনবে। আর যদি তা না হয়, তাহলে সবাইকেই এর বোঝা টানতে হবে।”তুরস্কের প্রেসিডেন্ট বলেন, “যারা নিপীড়ন ও হত্যাযজ্ঞের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে চায়, তারা যেন এটা মনে রাখে— তারা এই ভূমিতে অতিথি, কিন্তু আমরা এ ভূমির প্রকৃত বাসিন্দা।”তিনি বলেন, তুরস্ক সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখেই চলবে।এরদোয়ান বলেন, “সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য, একক রাষ্ট্র কাঠামো এবং বহুসাংস্কৃতিক পরিচয় রক্ষা করাই তুরস্কের মূল নীতি।”তিনি আরও বলেন, “আমরা সম্মানজনক পররাষ্ট্রনীতি, শান্তিপূর্ণ উদ্যোগ ও কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে সবসময় শান্তির পক্ষে আছি। আমরা কারও বিরুদ্ধে বিদ্বেষ, ঈর্ষা বা শত্রুতা পোষণ করি না। কারও অধিকার, আইন বা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করি না। আমরা শুধু শান্তি চাই।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ফলপ্রসু উদ্যোগ জরুরি
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ফলপ্রসু উদ্যোগ জরুরি

সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় অতিষ্ঠ রাজধানীবাসী। জলাবদ্ধতায় সৃষ্ট অসহনীয় জনদূর্ভোগের সমাধান চাইলেও তা কিন্তু খুব সহজ বিষয় নয়। গোটা রাজধানীর এই Read more

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন জামায়াত নেতা
প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন জামায়াত নেতা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন বিল্লাল হোসেন নামের এক জামায়াত Read more

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার
পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার।এসব কর্মকর্তাদের Read more

আন্দোলনকারীদের নতুন নির্দেশনা ইশরাকের
আন্দোলনকারীদের নতুন নির্দেশনা ইশরাকের

আন্দোলনরত অনুসারীদের নতুন নির্দেশনা দিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার (২০ মে) ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে নির্দেশনা তিনি।ফেসবুকে Read more

সড়ক থেকে কাভার্ডভ্যান সরাতে বলায় পুলিশের মাথা ফাটালো বিক্রয় প্রতিনিধি
সড়ক থেকে কাভার্ডভ্যান সরাতে বলায় পুলিশের মাথা ফাটালো বিক্রয় প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যান রেখে মালামাল নামানোর ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এক পুলিশ সদস্যের মাথা ফাটানোর Read more

ভোলায় পানিবন্দি কয়েক হাজার মানুষ, ভেসে গেছে গৃহপালিত পশু
ভোলায় পানিবন্দি কয়েক হাজার মানুষ, ভেসে গেছে গৃহপালিত পশু

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় ডুবে গেছে বেশ কয়েকটি গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছেন জেলার কয়েক হাজার মানুষ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন