চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যান রেখে মালামাল নামানোর ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এক পুলিশ সদস্যের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে এক বিক্রয় প্রতিনিধির বিরুদ্ধে।সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানীহাট হক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্যের নাম কনস্টেবল মো. আজাদ উদ্দিন (৩৮)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বিবিরহাট গ্রামের বাসিন্দা। গত এক বছর ধরে তিনি কেরানীহাট ট্রাফিক পুলিশে কর্মরত রয়েছেন।অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি আবু বক্কর (৩২) উপজেলার ঢেমশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাপিতের চর এলাকার সোনা মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে আবু বক্কর একটি কাভার্ডভ্যান মহাসড়কের পাশে দাঁড় করিয়ে সেখান থেকে মালামাল নামিয়ে দোকানে সরবরাহ করছিলেন। এতে রাস্তায় যানজটের আশঙ্কা দেখা দিলে কনস্টেবল আজাদ উদ্দিন গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে রাখার নির্দেশ দেন। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাতকানিয়া ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সামাল দেন। তখন ঘটনাটি মীমাংসা হয়েছে বলে মনে হলেও কিছু সময় পর আবারও উত্তেজনা দেখা দেয়।প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে বিক্রয় প্রতিনিধি আবু বক্কর পুলিশ সদস্যদের উদ্দেশ্যে কটূক্তি করতে থাকেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন। এতে কনস্টেবল আজাদ আপত্তি জানালে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আবু বক্কর পার্শ্ববর্তী দোকান থেকে একটি স্টিলের টুল তুলে নিয়ে কনস্টেবল আজাদের মাথায় আঘাত করেন। এতে আজাদের মাথা ফেটে রক্তাক্ত হয়। সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আহত কনস্টেবল আজাদ উদ্দিন বলেন, মহাসড়কে কাভার্ডভ্যান রেখে ওই বিক্রয় প্রতিনিধি দোকানে মাল দিচ্ছিলেন। আমি তাকে গাড়ি সরাতে বললে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। পরে আমাদের টিআই স্যার ঘটনাস্থলে আসেন। বিষয়টি মার্কেটের মালিককে জানানো হয়। কিছুক্ষণ পর তিনি আবার এসে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন এবং মোবাইলে ভিডিও করতে থাকেন। আমি বাধা দিলে তিনি দোকান থেকে টুল এনে আমার মাথায় আঘাত করেন। এরপর আমাকে লক্ষ্য করে একটি ইটও ছুড়ে মারেন।কেরানীহাট পুলিশ বক্সের ট্রাফিক ইন্সপেক্টর নূরে আলম সিদ্দিকী বলেন, মহাসড়কে কাভার্ডভ্যান রাখার কারণে যানজটের আশঙ্কা তৈরি হয়। আমি আজাদকে গাড়িটি সরাতে বলেছিলাম। বিক্রয় প্রতিনিধির সঙ্গে তার কিছু কথা কাটাকাটি হয়। পরে আমি গিয়ে বিষয়টি মীমাংসা করি। কিন্তু অল্প সময় পর ওই ব্যক্তি পুলিশকে কটূক্তি করে ভিডিও করতে শুরু করে। আজাদ তাকে বাধা দিলে ধস্তাধস্তির সময় সে একটি টুল দিয়ে আজাদের মাথায় আঘাত করে। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।বিক্রয় প্রতিনিধি আবু বক্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন থানায় আছি। পরে বিস্তারিত বলব।ঘটনার পরপরই সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, পুলিশ সদস্যের ওপর হামলার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। অভিযুক্ত বিক্রয় প্রতিনিধি, আহত কনস্টেবল ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাওয়াত খেতে গিয়ে মার খেলেন আওয়ামী লীগ নেতা
দাওয়াত খেতে গিয়ে মার খেলেন আওয়ামী লীগ নেতা

মাগুরায় শহরের ভিটাসাইর এলাকায় সুন্নতে খতনা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিএনপি কর্মীদের হামলার শিকার হয়েছেন মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর জেলা Read more

নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন
নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন

নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (০৬ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার Read more

আবারও হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ
আবারও হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ফেসবুক পেজ ফের হ্যাকারদের দখলে পড়েছে। এর আগে পেজটি হ্যাক হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর Read more

ইসিতে অষ্টম দিনের মতো চলছে আপিল শুনানি
ইসিতে অষ্টম দিনের মতো চলছে আপিল শুনানি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম চলছে আজ।আজ Read more

হাকিমপুরে শ্রমিকদলের র‌্যালীতে ওসি, অবশেষে প্রত্যাহার
হাকিমপুরে শ্রমিকদলের র‌্যালীতে ওসি, অবশেষে প্রত্যাহার

দিনাজপুরের হাকিমপুরে মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানার সম্বলিত র‌্যালীতে নেতা-কর্মীদের সাথে অংশ নেওয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন Read more

মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না: সারজিস আলম
মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না: সারজিস আলম

মামলা দিয়ে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন