দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকে। প্রথমে তাকে আটক করা হয়। পরে গ্রেপ্তার করে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতের নির্দেশে তাকে মারমারা জেলে নিয়ে যাওয়া হয়েছে।এদিকে ইমামোলুর গ্রেপ্তারের পরেই ইস্তাম্বুলে শুরু হয়েছে বিক্ষোভ। হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। গত পাঁচদিন ধরে তারা রাজপথ দখল করে বিক্ষোভ দেখাচ্ছেন। রোববার সেই বিক্ষোভে যোগ দিয়েছিলেন ইমামোলুর স্ত্রী দিলেক কায়া ইমামোলু।হাজার হাজার মানুষের উদ্দেশ্যে তিনি বলেছেন, “এরদোয়ানের সময় শেষ হয়ে এসেছে। এবার তিনি হারবেন”। তার বক্তব্য, একরেমকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে। দেশের জনগণের সঙ্গে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে। এর দায়িত্ব এরদোয়ানকে নিতে হবে।উল্লেখ্য, একরেম ইমামোলু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ঘোরতর বিরোধী। ইস্তাম্বুলে তিনি মেয়র হিসেবে এরদোয়ানের বিরুদ্ধে লড়াই করছিলেন। অভিযোগ, সে কারণেই অন্যায় ভাবে তাকে জেলে ভরা হয়েছে।এদিকে রোববার রাতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, “যেভাবে ইমামোলু এবং তার সহকারীদের গ্রেপ্তার করা হয়েছে তা গণতন্ত্রের ওপর আঘাত।”ওই বিবৃতি বলা হয়েছে, গত ২০ বছর ধরে এরদোয়ান তুরস্কে শাসন করছেন। তিনি বিরোধী স্বরকে সম্মান দেওয়ার শপথ নিয়েছিলেন। কিন্তু বাস্তবে সে কাজ তিনি করছেন না।ফ্রান্সের বক্তব্য, ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য হিসেবে ফ্রান্স মনে করে, বিরোধী রাজনীতি গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। এই ভাবনাকে সম্মান করলেই একমাত্র তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক বজায় রাখা সম্ভব।ইমামোলুর সমর্থকেরা দেশজুড়ে এক প্রতীকী ভোটের ব্যবস্থা করেছিলেন। বিভিন্ন শহরে তারা ব্যালট বাক্স বসিয়েছিলেন। বিরোধী দল সিএইচপির সমর্থক নন, এমন মানুষদেরও ওই প্রতীকী ভোটে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল বলে দাবি করা হয়েছে।সিএইচপি জানিয়েছে, প্রায় দেড় কোটি মানুষ এই ভোটে অংশ নিয়েছিলেন। কোনো কোনো অঞ্চলে এতই ভিড় হয়েছিল যে, ভোটের সময় সাড়ে তিন ঘণ্টা বাড়িয়ে দিতে হয়। দেড় কোটি মানুষের মধ্যে এক কোটি ৩০ লাখ মানুষ ইমামোগলুর সমর্থনে ভোট দিয়েছেন বলে দাবি করা হয়েছে।২০১৯ সালে ইমামোগলু প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গত বছরে তিনি পুনর্নির্বাচিত হন। প্রতীকী ভোটের ফলাফল জানার পর তিনি জেল থেকেই এক্স হ্যান্ডেলে লিখেছেন, “দেশের মানুষ এরদোয়ানকে একটি বার্তা দিয়েছে। অনেক হয়েছে, আর না।”এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি
প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপসহ ১৮ জনের Read more

ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন অন্যায্য ও বেআইনি: ফ্রান্স
ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন অন্যায্য ও বেআইনি: ফ্রান্স

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে বিশ্ব অর্থনীতি টালমাটাল হওয়ায় ফ্রান্সের কাছে সহায়তা চেয়েছিল ওয়াশিংটন। Read more

ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে সড়ক অবরোধ, ৩৫ কিমি যানজট
ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে সড়ক অবরোধ, ৩৫ কিমি যানজট

লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে ‘বুড়িমারী এক্সপ্রেস’ চালুর দাবিতে রেল ও সড়কপথ অবরোধ করেছে স্থানীয়রা। এতে অন্তত ৩৫ কিলোমিটার এলাকায় তীব্র Read more

হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে
হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সভা থেকে মার্ক জাকারবার্গকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ Read more

নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার: ইসি
নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার: ইসি

জাতীয় নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার (২৪ আগস্ট) প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।বৃহস্পতিবার Read more

৩০০ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত
৩০০ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ৩০০ আসনের প্রার্থী বাছাইয়ের তৃতীয় ও শেষ ধাপের সাক্ষাৎকার সম্পন্ন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন