হবিগঞ্জে নারী নির্যাতন মামলা করার কারণে এক নারীকে বাস থেকে নামিয়ে মারধর ও অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ নারী আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে তা নামঞ্জুর করেন। আসামিরা হলেন রিনা আক্তার, তার মেয়ে মিনা আক্তার, পান্না আক্তার, সাহেদা আক্তার ও লুবনা আক্তার।মামলার বাদী ছালেক মিয়া জানান, তার বোন সম্প্রতি স্বামী কাউছার মিয়ার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। এর জেরে গত ৭ জুলাই হবিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মাধবপুর যাওয়ার পথে পাইকপাড়ায় ওই পাঁচ নারী যাত্রীবেশে বাসে উঠে তার বোনকে মারধর করে জোরপূর্বক বাস থেকে নামিয়ে অপহরণ করে নিয়ে যান। ঘটনার সময় কেউ একজন মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়, যা পরে ভাইরাল হয়।ভুক্তভোগী নারী জানান, স্বামী কাউছার মিয়া পরকীয়ায় জড়িয়ে এবং যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। পরে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় তিনি আদালতে মামলা করলে প্রতিশোধ নিতে অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটায় কাউছার মিয়াসহ ১১ জন। এ ঘটনায় ছালেক মিয়া ১১ জনকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় মামলা করেন।হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, এ মামলায় পুলিশ এর আগে তিনজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত এবং বাকি তিনজনকে গ্রেফতারে করতে অভিযান চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকসু নির্বাচনে আঙুলের কালি মুছে যাচ্ছে: ছাত্রদলের ভিপি প্রার্থী
চাকসু নির্বাচনে আঙুলের কালি মুছে যাচ্ছে: ছাত্রদলের ভিপি প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে Read more

গরিবের চাল নিয়ে হর্তা-কর্তাদের ব্যাপক দুর্নীতি
গরিবের চাল নিয়ে হর্তা-কর্তাদের ব্যাপক দুর্নীতি

কক্সবাজারের উখিয়া উপজেলার বৃহত্তর রাজাপালং ও রত্নাপালং দুই ইউনিয়নে 'ভিজিএফ' ও 'ভিডব্লিউবি' চাল বিতরণে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে।সোমবার (২৬ Read more

এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের
এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

এবার চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে Read more

তারাগঞ্জে কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১
তারাগঞ্জে কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) ওই ঘটনায় সকালে Read more

শিবচরে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু
শিবচরে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরে পড়ে আনাছ (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী মোল্লা Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিকে শ্বাসরোধে হত্যা, আটক ৬
মালয়েশিয়ায় বাংলাদেশিকে শ্বাসরোধে হত্যা, আটক ৬

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইয়ান জেলায় এক বাংলাদেশি শ্রমিককে (৩৭) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ইয়ানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন