পটুয়াখালীর গলাচিপায় পুলিশের বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’-এর আওতায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।গলাচিপা থানা সূত্রে জানা গেছে, বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক, অবৈধ অস্ত্র ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, গলাচিপা পৌর কৃষকলীগের সভাপতি মো. ফরহাদ হোসেন, ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সবুজ খান, ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. রিপন আকন, গলাচিপা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাসির মোল্লা ও পানপট্টি ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান চৌকিদার।এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে তাদেরকে আদালতে পাঠানো হবে। তিনি আরও জানান, গলাচিপা থানা অপরাধ দমনে নিয়মিতভাবে ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপি-জামায়াতসহ ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ
সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপি-জামায়াতসহ ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

সিরাজগঞ্জ ৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনে বিএনপি প্রার্থী এম আকবর আলী ও জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁনসহ ৪ জনের মনোনয়নপত্র Read more

অটোগ্যাসের দামও বাড়ল
অটোগ্যাসের দামও বাড়ল

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দামের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়েছে Read more

পাকুন্দিয়ায় শরিফ হত্যা মামলায় পলাতক ২ আসামি গ্রেফতার
পাকুন্দিয়ায় শরিফ হত্যা মামলায় পলাতক ২ আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী বাজারের ব্যবসায়ী শরীফ মিয়া হত্যা মামলার আসামি শান্ত (২২) এবং জাহেদুল ইসলাম পরশ (১৯) নামের দু'জনকে Read more

চাকরি ছেড়ে কফি বিক্রেতা, রিফাতের মাসিক আয় ৫০ হাজার টাকা
চাকরি ছেড়ে কফি বিক্রেতা, রিফাতের মাসিক আয় ৫০ হাজার টাকা

চাকরি ছেড়ে এক হাতে ফ্লাস্ক, আরেক হাতে কাপে করে কফি বিক্রি তবে সেটাই এখন তার পরিবারে আলো জ্বালাচ্ছে। নেত্রকোনা জেলার Read more

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে একনলা বন্দুক উদ্ধার
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে একনলা বন্দুক উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের বিশেষ অভিযানে একটি একনলা দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে। বাইশারী পুলিশ তদন্ত Read more

নেপালে নিহতদের শহীদের স্বীকৃতি, পরিবারকে ১০ লাখ রুপি সহায়তার ঘোষণা
নেপালে নিহতদের শহীদের স্বীকৃতি, পরিবারকে ১০ লাখ রুপি সহায়তার ঘোষণা

নেপালে জেন-জিদের বিক্ষোভে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের পরিবারকে ১০ লাখ নেপালি রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।দ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন