বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের বিশেষ অভিযানে একটি একনলা দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘২৬ মে সোমবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাইশারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে চাক হেডম্যান পাড়ার ত্রিমোহনী রাস্তা সংলগ্ন জঙ্গল থেকে এই অস্ত্রটি উদ্ধার করা হয়েছে, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।’ স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আবু তাহের জানান, ‘গতরাতে চাক হেডম্যান পাড়ার আলু মং চাকের বাড়িতে একদল দুষ্কৃতকারী সোলারের দুটি ব্যাটারি চার্জারসহ কিছু মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক আলু মং চাক বিষয়টি জানতে পেরে সাথে সাথে এলাকার লোকজন নিয়ে দুষ্কৃতকারীদের তাড়া করে। ঐ সময় তারা অস্ত্রসহ চুরি করতে এসেছিল। পরে এলাকার লোকজনের তাড়া খেয়ে তারা অস্ত্রটি জঙ্গলে ফেলে রেখে চলে যায়,’ বলে তিনি ধারণা করছেন। চুরির বিষয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, ‘চুরি হওয়া একটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে, আরো একটি ব্যাটারি উদ্ধারের চেষ্টা চলছে।’ এবং তিনি বলেন, ‘সব বিষয়ে তদন্ত চলছে ও অভিযান অব্যাহত থাকবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল
তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল

অতিবিলম্বে তিস্তা সংকটের সমাধান ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে মশাল মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ Read more

জিলাপিকাণ্ডে প্রত্যাহার ওসি মনোয়ারকে ফেরাতে বিএনপির মিছিল
জিলাপিকাণ্ডে প্রত্যাহার ওসি মনোয়ারকে ফেরাতে বিএনপির মিছিল

হাওরের ফসলরক্ষা বাঁধের কাজের টাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছ থেকে জিলাপিকাণ্ডে প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা Read more

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় মদ, এক কেজি গাজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে Read more

গাজীপুরের ৫ আসেন ১৯ জনের মনোনয়ন বাতিল
গাজীপুরের ৫ আসেন ১৯ জনের মনোনয়ন বাতিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাজীপুর জেলার ৩টি সংসদীয় আসনে মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা Read more

এক যুগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব
এক যুগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতাকে মূলমন্ত্র করে গড়ে ওঠা সাংবাদিক সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আজ গৌরবময় এক যুগে পা রাখল। ২০১৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন