কিশোরগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির চরম গাফিলতির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন মিয়া (৪০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের গোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক মো. সুমন মিয়া সদর উপজেলার যশোদল ইউনিয়নের গোলাপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং এলাকার একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সুমন মিয়া বাড়ির পাশের খালের পানিতে মাছ ধরতে নামেন। সেখানে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পানিতে পড়ে ছিলো, যা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে অভিযোগ এলাকাবাসীর। সেই তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই কৃষকের। তার মৃত্যুর পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনার পর উত্তেজিত জনতা গোলাপাড়া এলাকায় বিক্ষোভ করেন এবং কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মানববন্ধন কর্মসূচির কথা বলেন।স্থানীয়রা অভিযোগ করে বলেন, বারবার অভিযোগ দেওয়ার পরও যশোদল এলাকায় বৈদ্যুতিক লাইনের ঝুঁকিপূর্ণ তারগুলো ঠিক করেনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ নিয়ে একাধিকবার মৌখিক অভিযোগ দেওয়া হলেও কোনো কর্ণপাত করা হয়নি।প্রতিবেশী খাইরুল ইসলাম বলেন, “মানুষ মরলে তবেই কি তাদের টনক নড়ে? এই পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা কি শুধু বিল আদায়ের জন্য বসে আছেন? মানুষের জীবনের কোনো মূল্য নেই তাদের কাছে! এলাকাবাসীর প্রশ্ন, পল্লী বিদ্যুৎ সমিতি কেন নিয়মিত লাইন পরীক্ষা করে না? কেন পুরনো ও ঝুলন্ত তার সরানো হয় না? কেন কেবল দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করে দায় ঢাকার চেষ্টা চলে?নিহত সুমন মিয়ার পরিবার এখন সম্পূর্ণ দিশেহারা। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে তার সংসার চলতো। এমন একটি মৃত্যু শুধু পরিবার নয়, পুরো সমাজের জন্যই একটি ভয়ংকর বার্তা—এই দেশে গাফিলতির দায় কেউ নেয় না, কিন্তু তার খেসারত দিতে হয় সাধারণ মানুষকে। দাবি উঠেছে এই মৃত্যুর দায় পল্লী বিদ্যুৎ অফিস এড়াতে পারে না। অবহেলার জন্য দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নতুবা এই মৃত্যুর মিছিল থামবে না।এ বিষয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান চৌধুরী দোষ স্বীকার করে বলেন, মারা গেছে শুনছি আমি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি এর বেশি কিছু বলতে পারবো না, মানুষ মরলে আমার কি করার আছে।এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন মিয়া বলেন, পরিবারের কাছ থেকে এখনো কোন অভিযোগ পাইনি, লাশ থানায় আছে ময়নাতদন্তের পরে যদি পরিবারের কেউ অভিযোগ দেয় তাহলে আইনি কার্যক্রম শুরু করবো।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যা শুরু
বাঘায় শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যা শুরু

শীতের আগমন শুরু হলেই রাজশাহীর বাঘায় শুরু হয় খেজুর গাছের পরিচর্যা। শীত মৌসুমে খেজুর গাছের রস সংগ্রহ করে তা থেকে Read more

সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান অংশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার Read more

প্রশাসনের জরিমানা আদায়ের অভিযোগে বড় বাজার বন্ধ ঘোষণা, ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল
প্রশাসনের জরিমানা আদায়ের অভিযোগে বড় বাজার বন্ধ ঘোষণা, ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

পাবনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক শহরের বড় বাজারের ব্যবসায়ীদের নানা সময়ে বাজার তদারকি ও অভিযানের নামে হয়রানি ও আর্থিক Read more

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫

মাদারীপুরের শিবচরে পদ্মা রেলস্টেশন সংলগ্ন ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।বৃহস্পতিবার Read more

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার লাইভে বিস্ফোরক বক্তব্য
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার লাইভে বিস্ফোরক বক্তব্য

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পটুয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাদল। ৫ আগস্টে ছাত্র-জনতার গন অভ্যুত্থানে হাসিনা সকারের পতনের পর থেকেই Read more

ভারত-রাশিয়ার বন্ধুত্বকে সম্মান করে পাকিস্তান: শেহবাজ
ভারত-রাশিয়ার বন্ধুত্বকে সম্মান করে পাকিস্তান: শেহবাজ

ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সম্মান করে পাকিস্তান; তবে একই সঙ্গে ইসলামাবাদ মনে করে যে পাকিস্তানের সঙ্গেও রাশিয়ার একটি ‘ঘনিষ্ঠ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন